দিল্লির বৈঠকে ঠাঁই পাচ্ছে না তিস্তার পানি: পররাষ্ট্র সচিব

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০২ পিএম

বৃহস্পতিবার নয়াদিল্লিতে বসছে ভারত-বাংলাদেশ সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠকে ছয়টি অভিন্ন নদী নিয়ে আলোচনা হলেও ঠাঁই পাচ্ছে না তিস্তা ইস্যু।

চেন্নাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনের অগ্রগতি পরখ করতে ভারতের উদ্দেশে এরই মধ্যে দেশ ছেড়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিন দিনের সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন পররাষ্ট্র সচিব।

যাবার আগে পররাষ্ট্র সচিব জানান, সীমান্ত হত্যা বন্ধে এখন পর্যন্ত অগ্রগতিতে বাংলাদেশে সন্তুষ্ট হলেও বিষয়টি নিয়ে বৈঠকে কথা হবে। দুই দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মধ্যে থাকবে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের বিষয়ও।  

মুজিববর্ষের স্বাধীনতা ও বিজয় দিবসে ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করে গেছেন। সচিব জানান, এ বছর সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাষ্ট্রীয় সফরে ভারত যাবেন। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলাপ করা হবে।

আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ত্ব পেলেও জোর দেয়া হয়েছে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের জেসিসি পরবর্তী বৈঠকের বিষয়ে। কারণ ৫৪ টি অভিন্ন নদীর পানিবন্টনে বেশ কয়েকটির ক্ষেত্রেই এক মত হতে পেরেছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, এই দ্বিপাক্ষিক বৈঠকের পর আরো বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, সীমান্তে এখন যে হত্যাকান্ড হচ্ছে তা সন্ত্রাস বন্ধের জন্য করা হচ্ছে। 

আরও পড়ুন: দুর্নীতি ও অনিয়মের আখড়া সরিষাবাড়ি সাব-রেজিস্ট্রার অফিস

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ছাড়ার পর প্রথমেই তিনি গিয়েছেন দক্ষিণ ভারতের সবচেয়ে বড় রাজ্য তামিল নাড়ুর রাজধানী চেন্নাইয়ে। সেখানে বাংলাদেশের উপহাইকমিশনের প্রতিষ্ঠা কাজের অগ্রগতি পরখ করবেন পররাষ্ট্র সচিব।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। জয়শঙ্কর এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। গত সোমবার রাতে প্যারিসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। 

এ বৈঠক প্রসঙ্গে মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ফ্রান্স আয়োজিত ইন্দো-প্যাসিফিক বিষয়ে একটি বৈঠকে যোগ দিতে তারা প্যারিসে আছেন।

ভারত-বাংলাদেশ সম্পর্ক যখন দ্বিপাক্ষিক কিছু সংবেদনশীল বিষয়ের কারণে একটি সূক্ষ্ম মোড় পার করছে, ঠিক তখনই ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ নতুন করে সম্পর্কের ভিত্তি...
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করেছে ভারত। শনিবার (১৭ মে) সেই তালিকা দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।
তিস্তা প্রকল্পে ভারত বা চীন- যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে, তাদের সঙ্গেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন, পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসো না। কারও জন্যই ফল ভালো হবে না। তিনি মনে করেন, বাংলাদেশে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর