মাসে ২০ হাজার ডলারে লবিস্ট ফার্ম নিয়োগ দিলো সরকার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে লবিস্ট ফার্ম নিয়োগ করলো সরকার। এক বছর মেয়াদে ফার্মটির জন্য সরকারকে প্রতিমাসে গুনতে হবে ২০ হাজার ডলার করে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। 

লবিস্ট ফার্মটির নাম ‘নেলসন মুলিন্স’ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উভয় সরকারের মধ্যে সম্পর্ক উন্নত করতে সংস্থাটিকে ১২ মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, মার্কিন প্রশাসন অনেক বড়ো একটি জায়গা। আমরা তাদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। আমরা যে জিআর নিয়োগ দিয়েছি, সেটি যোগাযোগের জায়গাগুলো স্থাপন করতে কাজ করবে। 

পররাষ্ট্র সচিব পর্যায়ে আগামী ২৫ মে ওয়াশিংটনে বাণিজ্য সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সরকারের নিয়োগ দেওয়া পিআর ফার্ম বিজিআর থাকছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, বিজিআর এখনো সেখানে আছে। অতীতে আমরা যেভাবে করেছি, বাংলাদেশের পজিটিভ স্টোরিগুলো গণমাধ্যমে তুলে ধরা, সেই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হলে আমাদের রিপোর্ট করা।  

আরও পড়ুন: ইউক্রেন থেকে বাংলাদেশিদের সরাতে ব্যবস্থা

এসময় গণতন্ত্র, মানবাধিকার ইস্যুসহ অন্য ইস্যুতে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন থেকে সরকার কোনো চাপে নেই বলেও জানান শাহরিয়ার আলম। 

সম্প্রতি র‌্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট অনেকের ধারণা, এই টানপোড়ন থেকে বেরিয়ে আসতেই বাংলাদেশ এ লবিস্ট ফার্ম নিয়োগ দিলো।


একাত্তর/এসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়েছেন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর