দ্রুত ফিরিয়ে আনা হবে হাদিসুরের মরদেহ: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৭:৩৫ পিএম

ইউক্রেনে ওলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরেছেন। তবে থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ এখনও ইউক্রেনে রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি- ইস্ট ইউরোপ) সিকদার বদিউজ্জামান বলেছেন, যত দ্রুত সম্ভব ইউক্রেন থেকে হাদিসুরের মরদহ উদ্ধার করতে প্রযোজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রণালয় এ বিষয়ে আন্তরিক।

ইউক্রেনে হামলার শিকার জাহাজের বাংলার সমৃদ্ধি ২৮ নাবিক রোমানিয়া থেকে বাংলাদেশে ফেরত আসার পর বুধবার (০৯ মার্চ) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দেশে ফিরলেন ২৮ নাবিক, আসেনি হাদিসের মরদেহ

তিনি বলেন, হাদিসুরের মরদেহ কত দিনের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে তা বলা মুশকিল। কারণ ইউক্রেনে যুদ্ধ চলছে। সেখানে কেউ প্রবেশ করতে পারছে না। তবে আমাদের আন্তরিকতা শতভাগ রয়েছে।

মন্ত্রণালয়ের ডিজি সিকদার বদিউজ্জামান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত কারণ ইউক্রেনে যে যুদ্ধাবস্থা, সেই পরিস্থিতি থেকে পোল্যান্ড, সোমালিয়া ও অস্ট্রিয়া বাংলাদেশের দূতাবাসসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৮ জন (ক্রু মেম্বার) নাবিককে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি আমরা। শারীরিক পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ২৮ জন তাদের পরিবারের কাছে ফিরে যাবেন।

নিহত হাদিসুর রহমানের পরিবার ক্ষতিপূরণে দাবি জানিয়েছে, সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মহাপরিচালক জানান, প্রথমে সেখান থেকে উদ্ধার কাজ সম্পন্ন করতে হবে। তারপর ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য যা করণীয় তা করা হবে।

তিনি বলেন, নিহত হাদিসুরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আমাদের তিনটি মিশন একসঙ্গে কাজ করছে।


একাত্তর/এআর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
টানা দুই দিন দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এসময় দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানায়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর