নাপা সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি: ঔষধ প্রশাসন

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৯:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবহৃত ব্যাচের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধটি ঝুঁকি মুক্ত ও মানসম্পন্ন বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

প্রতিষ্ঠানটি জানায়, বেক্সিমকোর তিনটা ব্যাচের দুইটি করে ছয়টিসহ অভিযুক্ত দোকান থেকে সংগৃহীত ওষুধের মান পরীক্ষা করে দেখা গেছে, ওষুধটির গুণগত মান সঠিক ছিল।

সোমবার (১৪ মার্চ) বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত নাপা সিরাপে শিশু মৃত্যু প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ।

তিনি বলেন, দোকান থেকে আটটি বোতল সংগ্রহ করা হয়। তারমধ্যে সবগুলোতেই ফলাফল পজেটিভ এসেছে। এই সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।

ব্যবহৃত ওষুধটি নকল ছিলো কি-না এখনও কিছু জানাতে পারেনি ঔষধ প্রশাসন অধিদপ্তর।

আরও পড়ুন: ৫৮ লক্ষ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে ঢাকা রিজেন্সী

এবিষয়ে মহাপরিচালক বলেন, দুইটি শিশু মারা যাওয়ার পরই ব্যবহৃত ওষুধটি পুলিশের মাধ্যমে সিআইডিতে চলে গেছে। তাদের ফরেনসিক ল্যাবে এটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন আসলেই প্রকৃত কারণ বলা যাবে।


একাত্তর/আরএ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন। এটি সম্পন্ন হলে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) ছাড়া নতুন কোনো ভবনের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ইতিমধ্যে রাজউক, গণপূর্ত ও জাতীয়...
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরিয়ে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।
লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে অনিয়ম প্রমাণিত হওয়ায় তিনটি কেন্দ্রের ফলাফল বাতিল করে চূড়ান্ত ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মের জন্য প্রিজাইডিং ও সহকারী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর