২৯ হাজার টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৫:৩১ পিএম

চট্টগ্রাম বন্দরে ২ জাহাজে করে ২৯ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল এসেছে। এছাড়া আরও ৪৩ হাজার টন সয়াবিন তেল নিয়ে আগামী শনিবার (১৯ মার্চ) আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমদানিকারক সূত্রে জানা যায়, জাহাজ থেকে এসব তেল খালাস করে প্রথমে পতেঙ্গার ট্যাংক টার্মিনালে রাখা হবে। এরপর শুল্ক কর পরিশোধ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের কারখানায় পরিশোধন করবে। এরপর সব প্রক্রিয়া শেষ করে তেল বাজারে ছাড়তে ১৫ দিন থেকে এক মাস লেগে যেতে পারে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, ১১ মার্চ ‘এমটি লুকাস’ নামে একটি মাদার ট্যাংকার এনেছে ১২ হাজার টন অপরিশোধিত সয়াবিন। এর মধ্যে টিকে গ্রুপের শবনম ভেজিটেবল অয়েল এনেছে ৪ হাজার টন, আর সুপার অয়েল রিফাইনারি এনেছে ৮ হাজার টন। এছাড়া ১২ মার্চ বহির্নোঙরে আসা ‘এমটি প্যাসিফিক রুবি’তে এসেছে ১৭ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। এর মধ্যে রয়েছে মেঘনা এডিবল অয়েল রিফাইনারির ৭ হাজার টন সিটি এডিবল অয়েলের ১০ হাজার টন।

আরও পড়ুন: নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: ফখরুল

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরে এখন নিয়মিত তেলবাহী জাহাজ আসছে। সর্বশেষ ১১ ও ১২ মার্চ তেল নিয়ে দুইটি জাহাজ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। এসব জাহাজে ২৯ হাজার টন সয়াবিন তেল আছে। ওই দুটি জাহাজ থেকে তেল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, অপরিশোধিত সয়াবিন তেল বাজারজাত হয়েছে গত দুই মাসে এক লাখ ৬৯ হাজার টন। ট্যাংক টার্মিনালে আগের মজুত থাকায় আমদানির চেয়ে বেশি পরিমাণ তেল বাজারজাতের জন্য খালাস করতে পেরেছে কোম্পানিগুলো।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রী তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই।
বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। আজ থেকে নতুন দাম কার্যকর হবে
চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি চাঁদাবাজি হয়, এমন অভিযোগ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এসব বন্ধের উদ্যোগ নেয়ায়, বন্দর...
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। আবার চলছে নানা অপপ্রচারও। কিন্তু আমরা বন্দরটি বিদেশিদের দিচ্ছিনা। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদের...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর