হজে বাংলাদেশিদের শতভাগ ভিসা দেবে সৌদি আরব

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৯:৩৮ পিএম

এবার হজে বাংলাদেশিদের শতভাগ ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। তিনি বলেছেন, যারা হজে যাবেন, তারা যাতে দেশেই ভিসা-সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা পূর্ণ করে যেতে পারেন, সেই ব্যবস্থাও নেওয়া হবে।

রাজধানীর একটি হোটেলে বুধবার (১৬ মার্চ) দুপুরে দুই দেশের প্রথম রাজনৈতিক পরামর্শক সভা শেষে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ একথা বলেন।

এর আগে সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সভা শেষে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা বেশ গর্বিত। আর আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। আমাদের মধ্যে বেশ ভালো রাজনৈতিক পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে জরুরি হচ্ছে যে আমরা আমাদের ভিশনের বিষয়ে সম্পূর্ণ এক পথে রয়েছি।

বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে সৌদি আরব বেশ আশাবাদী জানিয়ে সাউদ বলেন, আমরা নিজ নিজ অঞ্চল এবং বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে একত্রে কাজ করব। বৈঠকে আমরা দুই দেশের অংশীদারিত্বকে আরও বিস্তৃত করা নিয়ে আলোচনা করেছি। আমাদের ঐতিহাসিক শক্তিশালী সম্পর্ক রয়েছে। প্রায় ২৫ লাখ বাংলাদেশি সৌদি আরবে বসবাস করছেন এবং সেখানের উন্নয়ন যাত্রায় অবদান রাখছেন। সৌদি অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে বেশ ভালো পরিমাণ বিনিয়োগ নিয়ে বাংলাদেশে এসেছে। এ সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। 

প্রথমবারের মতো বাংলাদেশ ও সৌদি আরব রাজনৈতিক পরামর্শক সভা করেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বৈঠকে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। সৌদি আরব সবুজায়নের বিষয়ে কাজ করছে। শুধু সৌদি আরবের মধ্যে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে ৫ হাজার কোটি গাছ লাগাবে দেশটি। এর মধ্যে ১ হাজার কোটি সৌদি আরবের মধ্যে, বাকি ৪ হাজার কোটি মধ্যপ্রাচ্যে। এখানে অংশীদারিত্বের জন্য বাংলাদেশ প্রস্তাব করেছে। বাংলাদেশ গাছ দেওয়ার পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ করতে চায়।

image

আব্দুল মোমেন বলেন, খাদ্য নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে সৌদি আরব কাজ করছে। বাংলাদেশও খাদ্য নিরাপত্তায় জোর দিচ্ছে। বাংলাদেশ এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে কাজ করবে। বিভিন্ন দেশে সৌদি আরব কন্ট্রাক্ট ফার্মিংয়ের বিষয়ে কাজ করছে। এতে অংশীদার হতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

সৌদি আরবের জন্য অর্থনৈতিক অঞ্চল দেওয়ার বিষয়ে জানিয়ে এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরব বিনিয়োগ করতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে। ইতিমধ্যে ২০টি সৌদি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে কাজ চলছে, যা দ্রুত বাস্তবায়িত হবে বলে আশা করি।

আরও পড়ুন: প্রথমবারের মতো মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশি শিক্ষার্থীদের গত বছরের জন্য ২৬৫টি বৃত্তি দিয়েছিল। এর মধ্যে মাত্রা ৮০ জন গিয়েছেন। কেন বাকিরা গেলেন না, তা নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশও সৌদি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়তে আসার জন্য আহবান জানিয়েছে।


একাত্তর/আরএ

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর