নিত্যপণ্যের দামে সংকটে সাধারণ মানুষ, কমছে বেচাকেনা

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৫:২৯ পিএম

নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় সবচেয়ে সংকটে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বেশিরভাগ দোকানে কমে গেছে বেচাকেনাও। ক্রেতারা এখন অনেক বেশি চিন্তা করে কিনছেন পণ্য।

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বন্ধ থাকায় কোন কোন ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছেন। আবার কোন ব্যবসায়ী তেল বিক্রির শর্ত হিসাবে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন ক্রেতাদের।

ময়মনসিংহের মেছুয়া বাজারে সবজি বিক্রি করেন রহিমা খাতুন। তার প্রতিদিনের ভ্যানভাড়াসহ খরচ হয় ২৫০ টাকার ওপরে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এখন কমে গেছে বেচাবিক্রি। তিনদিনেও তিনি ২০ কেজি আলু বিক্রি করতে পারেননি। 

একইভাবে রাজশাহীর ষাটোর্ধ্ব কলা বিক্রেতা এমরান আলীর সারাদিনের আয় ৪০০ টাকা। এই টাকায় আগে সংসারের খরচ মিটলেও এখন পারছেন না। কোন রকম ডাল ভাত জুটলেও মাছ মাংস ঘরে আসে না তিন মাস। 

এদিকে, রংপুরে সরবরাহ বন্ধের অজুহাতে তেল বিক্রি বন্ধ রেখেছে বেশিরভাগ দোকানদার। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজি এখন ৫০ টাকার ওপরে। মাছ, মাংসের দামও চলে গেছে সাধারণের নাগালের বাইরে। 

একইভাবে পঞ্চগড়ে সয়াবিন তেলের দাম কমলেও দেখা দিয়েছে সংকট। পাঁচ লিটারের তেলের বোতল পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না এক-দুই লিটারের বোতল।

আরও পড়ুন: প্রয়োজনে হারিছের ডিএনএ টেস্ট

খুলনায়ও বোতলজাত ভোজ্যতেলের সংকট কাটেনি। তবে খোলা তেল পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানান, বড়বড় কোম্পানি তাদের উৎপাদিত অন্য পণ্য না নিলে তেল বিক্রি করছে না।

ঝিনাইদহের তেল, পেঁয়াজ, রসুন ও আলুর দাম পাঁচ থেকে ১০ টাকা কমেছে। কিন্তু চাল, মসুর ডাল, মাছ, মাংসের দাম বেড়েছে। 



ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু সিন্ডিকেটের মূল্য কারসাজি, অন্যায্য দাম আদায় এবং কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে দেশজুড়ে এক বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...
পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে...
নিত্যপণ্যের দাম নিয়ে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোজার মাসে কিছু মহল দাম বাড়িয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করে জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, যারা দাম বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর