বাজারদরের বেশি নিলে ছাড় নেই: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বাজার পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে। যে পণ্য ৪০-৫০ টাকা ছিল, তা হঠাৎ ১২০ টাকায় উঠে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এমন কথা উল্লেখ করে তিনি জানান, সাধারণ মানুষের চাহিদাকে পুঁজি করে যারা অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছে, সরকার তাদের কঠোরভাবে দমন করবে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী আবেগঘন এক অনুরোধ জানিয়ে বলেন, রমজান ইবাদতের মাস। আমি নিজেও ইবাদত করি, আপনারাও করেন। দয়া করে এই সময়ে অতিরিক্ত দাম নিয়ে মানুষের কষ্ট বাড়াবেন না। তিনি ব্যবসায়ীদের নৈতিকতার সঙ্গে ব্যবসা করার এবং ক্রেতাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী স্বীকার করেন, ঢাকা শহরের বিশাল আয়তনের প্রতিটি বাজারে একযোগে সরকারি টিম পাঠানো কঠিন। তবে বর্তমানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত বাজার মনিটরিং করছে। তিনি ব্যবসায়ীদের মনে করিয়ে দেন, তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন।

সম্প্রতি ভোক্তা অধিকারের কর্মকর্তার ওপর হামলার প্রসঙ্গে তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের দুই কোটিরও বেশি মানুষের বাজার ব্যবস্থাপনা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। বাজার স্থিতিশীল রাখতে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষ, সবার সহযোগিতা কামনা করেন। তিনি আশ্বস্ত করেন, বাজার যেন গুটিকয়েক অসাধু ব্যক্তির হাতে জিম্মি না থাকে, সে বিষয়ে সরকার তীক্ষ্ণ নজর রাখছে এবং খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআরএস
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানিমুখী শিল্পকে শক্তিশালী করা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য...
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বৈঠক করেছেন।
বৈশ্বিক সঙ্কটের কারণে দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও তার ফলে পণ্যমূল্যে বড়ো কোনো প্রভাব পড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। একই সঙ্গে জ্বালানি তেলের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর