বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ নিতে চায় আমেরিকা

আপডেট : ২১ মার্চ ২০২২, ০১:০৩ পিএম

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সামুদ্রিক মাছ রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

একাত্তর টিভিকে তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রচুর বাগদা ও অন্যান্য চিংড়ি নিতে আগ্রহী উন্নত দেশগুলো। ক্রেতার অবকাঠামো উন্নয়ন ও মানসহ নানা বিষয়ে নিশ্চয়তা দেন মন্ত্রী। 

বাংলাদেশে উৎপাদিত হয় বিপুল পরিমাণে সামুদ্রিক মাছ। বিশেষ করে বাগদা চিংড়িসহ অন্যান্য মাছের সম্ভাবনা প্রবল। 

তবে সংশ্লিষ্টরা বলছেন, মাছ রপ্তানি করে অনেক বিদেশী মুদ্রা অর্জনের কথা থাকলেও, নানা কারণে এটি ব্যাহত হচ্ছিলো। 

কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আন্তর্জাতিক বাজারে আস্থা হারিয়েছিলো বাংলাদেশের সম্ভাবনাময় মাছ। এতে ক্ষতি হয়েছে এই খাতের সঙ্গে জড়িত সবার। 

তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এবার যুক্তরাষ্ট্রের বোস্টনে নর্থ আমেরিকা সিফুড এক্সপোতে যোগ দিয়ে তেমনটাই বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

একাত্তর টিভিকে মন্ত্রী বলেন, অবকাঠামো নিশ্চিত করাসহ, কঠোরভাবে তদারকি করা হবে-সরকারের পক্ষ থেকে এবার আন্তর্জাতিক অঙ্গনে এই নিশ্চয়তা দেয়া হয়েছে। 

আরও পড়ুন: নিজেকে বাংলাদেশিদের বন্ধু বললেন সিনেটর চাক শ্যুমার

যে কারণে, সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গ্লোবাল সি ফুড এলায়েন্সের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ চেম্বারলিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে।  

কেবল তাই নয়, মন্ত্রী জানান, বিশ্ব বাজারে বাগদা চিংড়ির ন্যায্যমূল্য নিশ্চিত করতে থার্ড পার্টি সার্টিফিকেশন প্রবর্তনের জন্য গ্লোবাল সিফুড অ্যালায়েন্সসহ সংশ্লিষ্টদের সহায়তা চাওয়া হয়েছে।  


একাত্তর/এসজে
আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, এ বছর দেশে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু...
ইলিশ পাচার রোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। 
আমের বাম্পার উৎপাদন ও রপ্তানিতে এ বছর রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। চলতি মৌসুমে প্রায় ২ লাখ ৫ হাজার ৩৪ হেক্টর জমিতে প্রায় ২৭ লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে।
ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়ার পর বাংলাদেশ দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধি করছে। গুরুত্বপূর্ণ পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের নিরবচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে সক্ষমতা...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর