বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে: মন্ত্রী

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৮:৩৮ পিএম

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 

সোমবার (২১ মার্চ) ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে প্রায় পাঁচ হাজার বই আছে। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন তাঁর লেখক সত্তার অনন্য পরিচয়ে ভাস্বর। গ্রন্থ তিনটির বিষয়বস্তু পর্যালোচনায় দেখা যায় তাঁর সংগ্রাম, অধ্যবসায় ও আত্মত্যাগের মহিমা বর্তমান প্রজন্মের জন্যও অনুসরণীয়। তিনি বলেন, যুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশের এমন কোনো মা ছিলেন না যারা দোয়া করেননি বা রোজা রাখেননি। আমার মা তার জন্য ৯ মাস রোজা রেখেছেন, তার সন্তান ফিরে আসবে না জেনেও বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন।

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ‘তোমরা অবশ্যই পৃথিবীর অনেক মহামানবের জীবনী অধ্যয়ন করবে।  যে মানুষটি তোমাদেরকে একটি দেশ দিয়ে গেছেন, যিনি ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেছেন তাঁকে পাঠ করতে কখনো ভুলবে না। 

তিনি বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষার ডিজিটাল রূপান্তর দরকার। তিনি শিক্ষার্থীদেরকে আইওটি, রোবটিক্স, এআই, ব্লকচেইন পড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি যাতে তারা উদ্ভাবন করতে পারে এ বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। মেধাসত্ব দিয়ে আবিষ্কারকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি আবিষ্কৃত উদ্ভাবনকে বাণিজ্যিকীকরণ করার মাধ্যমে মানুষের কাছে তা পৌঁছানোর পরামর্শও ব্যক্ত করেন।

মোস্তাফা জব্বার বলেন, নতুন প্রজন্ম সমৃদ্ধ হলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ পঞ্চম শিল্পবিপ্লবে অংশ গ্রহণের সক্ষমতা অর্জন করেছে। তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। পৃথিবীর উন্নত অনেক দেশ ফাইভ-জি চালু করতে পারেনি। গত ডিসেম্বরে বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করেছে।

পরে মন্ত্রী দিবসটি উপলক্ষ্যে শিশু-কিশোরদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করেন। মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার, জিম, পাঠাগার, ক্যান্টিন ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন।


একাত্তর/এসএ

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর