বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য হোস্টেল তৈরি হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৪:৫২ পিএম

প্রথমে দেশের আট বিভাগে ও পরে প্রতিটি জেলায় অটিজমসহ বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য হোস্টেল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব হোস্টেলে আবাসন ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। 

১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।  

শনিবার (২ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এসময় অটিজম আক্রান্তদের নিয়ে কাজ করায় কয়েকটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বাবা-মা না থাকলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের দায়িত্ব নেয়ার জন্য আলাদা আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। বিভাগের পর প্রতিটি জেলায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ এটি বাস্তবায়ন করা হবে। 

এসময় বিত্তশালীদের এ খাতে অর্থায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, অটিজম ও প্রতিবন্ধীদের আগে সমাজ থেকে লুকিয়ে রাখা হতো। তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে কাজ শুরুর পর মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে। এখন বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষেরা খেলাধুলাসহ নানা জায়গায় অবদান রাখছে।

অটিজম কোনো রোগ নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অটিজম সম্পন্ন শিশুদের অবহেলা করা যাবে না। বিশেষ ব্যতিক্রম ছাড়া অটিজম সম্পন্ন শিশুদের স্বাভাবিক স্কুলে ভর্তির সুযোগ নিতে হবে। 

এছাড়াও এদের মাঝে সুপ্ত প্রতিভাকে বিকাশের সুযোগ করে দেয়ার আহবান জানান তিনি। 

অনুষ্ঠানে অটিজম নিয়ে কাজ করা কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী। এছাড়াও ‘বলতে চাই’ ও ‘স্মার্ট অটিজম বার্তা’ নামে দুইটি অ্যাপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর