‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাকস্বাধীনতা খর্বের জন্য হয়নি’

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০:৪৫ পিএম

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাকস্বাধীনতা খর্ব করা বা গণমাধ্যমের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য করা হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

এসময় এই আইনের কিছু অপব্যবহার হয়েছে বলেও স্বীকার করেন তিনি। 

এছাড়াও বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘এই সমস্যা জিইয়ে না রেখে দ্রুত সমাধান করতে হবে। তাই নতুন করে চিঠি পাঠানো হবে।’

মার্কিন রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি হল। এই সম্পর্ক রক্ষার জন্য আগামীতে দুই দেশের মধ্যকার সমস্যা মিটিয়ে ফেলে নতুন করে বন্ধুত্ব গাঢ় করার পথে হাঁটবে দুই দেশ।’

একাত্তর/জো

সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
দেশে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে আরও ১২টি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ সিস্টেম চালু করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ১৬টি জেলায় এই প্রযুক্তিভিত্তিক সেবা...
জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও বিচারপতিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সর্বজনীন মতামতের আলোকেই সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর