অর্ধেক বেতনের সঙ্গে ঈদ বোনাস পাবেন শ্রমিকরা

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১০:৩৯ পিএম

গার্মেন্টসসহ সকল সেক্টরের মালিকগণ শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটির আগেই ঈদ বোনাস ও চলতি মাসের অন্তত ১৫ দিনের বেতন পরিশোধ করবেন।

সোমবার (১১ এপ্রিল) রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি’র ৭১তম এবং আরএমজি টিসিসি’র ১২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর বাসসের।

সভা শেষে সাংবাদিকদের শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঈদের বোনাস, চলতি (এপ্রিল) মাসের অন্তত ১৫ দিনের বেতন এবং যদি বকেয়া থাকে তাসহ ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন মালিকগণ।

image


প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ঈদের ছুটি সরকারি ছুটির সাথে মিলিয়ে শ্রমিকদের ছুটি প্রদান করবেন। তবে জরুরি রপ্তানির প্রয়াজনে শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে ছুটি এদিক-ওদিক করতে পারবেন।

আরও পড়ুন: যানজট নিরসনে গণপরিবহন কেন্দ্রিক নগর গড়ার তাগাদা

তিনি বলেন, শ্রমঘন এলাকায় শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের সুবিধার্থে ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবরে পত্র দেয়া হবে।


একাত্তর/আরএ

বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল অগ্রাধিকার। সরকার শ্রমিকদের...
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর