মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৪:৪৯ পিএম

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (১৭ এপ্রিল) সকাল ৮টায় প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। 

১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম বাগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছিলো।

মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জনগণের নির্বাচিত নেতৃত্বের সরকার পুরো বিশ্বের সামনে সেদিন আত্মপ্রকাশ করে। পাকিস্তানের কারাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে  রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে  উপ-রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।

তাজউদ্দিন আহমেদকে সেই সরকারের প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলীকে অর্থমন্ত্রী এবং এ এইচ এম কামারুজ্জামানকে স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিলো। 

আরও পড়ুন: ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

প্রধানমন্ত্রীর পক্ষে পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে  দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চ, ১৭ এপ্রিলসহ বিশেষ দিবসগুলো যারা পালন করে না তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা না, তারা ছদ্মবেশী বর্ণচোরা মুক্তিযোদ্ধা।  

তিনি আরও বলেন, ১৭ এপ্রিলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগকে  শক্তিশালী করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে। 


একাত্তর/এসজে
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর