'ওয়েজবোর্ড না দিলে ক্রোড়পত্র পাবে না পত্রিকা'

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৪:৩৯ পিএম

যেসব পত্রিকায় ন্যূনতম অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হয়নি, সেগুলোকে সরকারি ক্রোড়পত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেনি, তাদের কোনো ক্রোড়পত্র দেব না। এর ফলে ক্রোড়পত্র তাড়াতাড়ি নেওয়ার জন্য চারদিকে যে ঘোরাঘুরি, সেটা বন্ধ হয়ে যাবে।

এ ছাড়া ভবিষ্যতে যারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না, সে ক্ষেত্রেও কী করা যায়, সেটি নিয়েও ভাবা হচ্ছে বলে জানান মন্ত্রী।


একাত্তর/এআর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর