আগামী ২৪ ঘণ্টায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘অশনি’

আপডেট : ০৮ মে ২০২২, ০৩:৪৪ পিএম

দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবার হবার পর রোববার সকাল ছয়টায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। পূর্ব নির্ধারিত নামের তালিকা থেকে এই সামুদ্রিক ঝড়ের নাম দেয়া হয়েছে ‘অশনি’, অশনি নামটি শ্রীলঙ্কার দেয়া। এটি ২০২০ সালে তৈরি তালিকার ১০ নম্বর নাম।

ঘূর্ণিঝড় অশনি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টায় প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তর হবে বলে জানিয়েছে ‘রিজিওনাল স্পেশালাইজড মেটেরোলজিক্যাল সেন্টার ফর ট্রপিক্যাল সাইক্লোন ওভার নর্থ ইন্ডিয়ান ওশান’- আর.এম.সি.এস। 

ঘূর্ণিঝড় অশনির কারণে চট্টগ্রাম, মংলাসহ সবগুলো সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখাতে বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কক্সবাজার সমুদ্রবন্দর থেকে প্রায় ১,১০০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে, ১,২০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং মংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ১,২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক ছানাউল হক মণ্ডল।

চলতি মাসের পাঁচ তারিখ দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয় যা পরে ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে পারে বলে আগেই জানিয়েছিলো আবহাওয়া অফিস। পরবর্তী ৪৮ ঘণ্টায় ঝড়টি শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। 

ঝড়টির মধ্যভাগের গতি এখন ঘণ্টায় ৫৪ কিলোমিটার। এটি আগামী ২৪ ঘণ্টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এসে ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতিবেগে নিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বলে পূর্বাভাস দিয়েছে ‘আর.এম.সি.এস’। 

ঘূর্ণিঝড় অশনি বর্তমানে প্রতি ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিবেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টি আগামী দশ তারিখ পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। দশ তারিখ সন্ধ্যায় ঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে পৌঁছুবে। 

আবহাওয়া মডেলগুলো বলছে, উড়িষ্যা উপকূলে পৌঁছুলেও ঝড়টি স্থলভাগে প্রবেশ না করে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ‘এখন পর্যন্ত ঝড়টি বাংলাদেশ উপকূলে আসার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় অশনি প্রথমে উড়িষ্যা উপকূলে গিয়ে কিছু দুর্বল হবে, সেখানে থেকে টার্ন নিয়ে আবারও কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে ঝড়টি। তখন বাংলাদেশ উপকূলের দিকে আসার একটি শঙ্কা রয়েছে। ২৪ ঘণ্টা পরে আরও কিছুটা নিশ্চিত হওয়া যাবে সে ব্যাপারে। তাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক ঝড়টির গতিবিধি নজরে রাখছি’।

আবহাওয়া ওয়েবসাইট ‘উইন্ডি’ এর আবহাওয়া মডেলের পূর্বাভাস বলছে, ঝড়টি উড়িষ্যা উপকূলে বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে আবারও বাঁক নেবে। তবে এটি আর তখন ঘূর্ণিঝড় আকারে থাকবে না। এদিকে আর.এম.সি.এস বলছে সোমবার ঝড়টির আশে পাশে বাতাসের গতিবেগ থাকবে ৯৫ থেকে ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। 

আরও পড়ুন: রেলমন্ত্রীর ইউটার্ন! টিটিই শফিকুলের বহিস্কারাদেশ প্রত্যাহার

মঙ্গলবার ঝড়টি একইরকম ঝড়ো হাওয়া নিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে পৌঁছুবে। বুধবার ঝড়টি উপকূল আঘাত হানার সময় ঝড়টির মধ্যভাগে বাতাসের গতিবেগ থাকবে ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা যা মূলত সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত। 

এরপর ঝড়টি শক্তি হারিয়ে আবারো সমুদ্রে অবস্থান করবে এবং তখন এর মধ্যভাগে বাতাসের গতিবেগ হবে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা যা সাধারণ ঘূর্ণিঝড়ের মতোই। তখন এই ঝড়টি উত্তর, উত্তর-পশ্চিম দিকে বাংলাদেশ উপকূলের কাছাকাছি অগ্রসর হবে।


একাত্তর/এসজে

দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর