প্রবল ‘অশনি’ দুর্বল হচ্ছে, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

আপডেট : ১০ মে ২০২২, ১২:৫৫ পিএম

ক্রমেই দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় অশনি। আর বাড়েনি ঝড়টির গতি। কমেছে উপকূলের দিকে আগানোর মাত্রও। এদিকে দীর্ঘক্ষণ প্রায় একই এলাকায় ঘূর্ণিঝড়টি অবস্থান করায় উপকূলে আঘাত হানার আগে এর গতি কমে ‘সাধারণ ঘূর্ণিঝড়ে’ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘অশনি’র প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তাই সমুদ্র বন্দরে আগের মতোই দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত এবং নদী বন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় অশনি ক্রমশ শক্তি হারাচ্ছে। আজ মঙ্গলবার (১০ মে) সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড় উপকূলের কাছে পৌঁছবে। 

দেশটির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অশনি শেষ পর্যন্ত হয় সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, নতুবা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।  তবে ঘূর্ণিঝড় দুর্বল হলেও কলকাতাসহ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। 

ইতিমধ্যে সোমবার (১০ মে) থেকেই বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে।

বাংলাদেশের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর-পশ্চিম দিকে কিছুটা অগ্রসর হয়ে প্রায় একই এলাকায় অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে গতকাল ছিল এক হাজার ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, দিবাগত মধ্যরাত পর্যন্ত তা আরও খানিকটা দূরে সরে চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

আর গতকাল কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল এক হাজার ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মধ্যরাতে সেখান থেকে আরও কিছুটা দূরে সরে এক হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।

একইভাবে পায়রা সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল এক হাজার কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মধ্যরাতে কিছুটা সরে এক হাজার পাঁচ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

তবে মোংলা সমুদ্রবন্দর থেকে গতকাল ঘূর্ণিঝড়টির দূরত্ব ছিল এক হাজার ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তা মধ্যরাতে কিছুটা এগিয়ে এক হাজার পাঁচ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির ক্রমেই আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আরও পড়ুন: প্রতিদিনই বেরিয়ে আসছে ভোজ্যতেল মজুদের চিত্র

আবহাওয়ার ২৪ ঘন্টায় পূর্বাভাসে বলা হয়, খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায়া অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


একাত্তর/এসি


দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পবিত্র ঈদুল ফিতরের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২০ থেকে ২২ মার্চের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে...
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর