প্রতিদিনই বেরিয়ে আসছে ভোজ্যতেল মজুদের চিত্র

আপডেট : ১০ মে ২০২২, ১১:১২ এএম

হঠাৎ করে সারাদেশের বাজারে ভোজ্যতেলের সংকটের মুখে অভিযানে নেমে রাজধানীসহ বিভিন্নস্থানে বাড়তি এবং অবৈধ মজুদের খোঁজ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একদিন আগেই সারাদেশে অভিযানের পর অধিদপ্তরের কর্মকর্তারা ধারণা দিয়েছিলেন যে, ঈদের আগে-পরে ১০ দিনে ৪০ হাজার টনের মতো সয়াবিন তেল মজুদ হয়েছে।

আর সয়াবিন তেল উধাও হয়ে যাবার পেছনে সোমবার এক বৈঠকে খুচরা ব্যবসায়ীদের অবৈধ মজুদকে দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এদিনও রাজধানীর তিনটি দোকানে অভিযান চালিয়ে ২৯ হাজার ৫৮০ লিটার খোলা পাম অয়েল এবং সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আগের দামে কেনা তেল মজুদ করে এখন নতুন দামে বিক্রি করছিলো যাত্রাবাড়ীর মেসার্স অদিতি ট্রেডার্স, মিন্টু ট্রেডার্স ও সিফাত ট্রেডার্স।

তিন দোকানকেই ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে উদ্ধার হওয়া তেল পুরনো দামে বিক্রির নির্দেশ দেয়া হয়।

ভোক্তা অধিকারের কাছে খবর ছিলো, যাত্রাবাড়ীতে ভোজ্যতেলের অবৈধ মজুদ গড়ে তুলেছে কয়েকজন ডিলার। সোমবার সকালে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় র‌্যাবকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় অদিতি ট্রেডার্সে গিয়ে পাওয়া যায় ৫২ ড্রাম পাম্প তেল ও ৩২ ড্রাম সয়াবিন তেল। ঈদের বেশ আগেই এই তেল মজুদ করেছে প্রতিষ্ঠানটি।

কারণ তারা জানতো ঈদের পরই বাড়ছে তেলের দাম। কবে কি দামে এই তেল কিনে মজুদ করা হয়েছে, এ বিষয়ে কোন রশিদও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। তাই জরিমানা ৫০ হাজার টাকা।

একই এলাকার সিফাত ট্রেডার্স ও মিন্টু স্টোরের গোডাউনেও মেলে বিপুল পরিমাণ সয়াবিন তেলের ড্রাম। প্রতি ড্রামে ছিল ২৩২ লিটার তেল।

একই অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তবে তাদের দাবি মৌলভীবাজারের ব্যবসায়ীরা পাকা রশিদ ছাড়াই তেল সরবরাহ করছে।

ভোক্তা অধিকার বলছে, ঈদের আগে বেশ কিছু অসাধু ব্যবসায়ী আগের দামে কেনা তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে।

যে কারণে ঈদের একদিন আগে বাজারে তেল উধাও। এই ব্যবসায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কথা বলেন ভোক্তার অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি বলেন, ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করা, পুরনো রেটের তেল মজুদ করে নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অধিক মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করছিল।

আরও পড়ুন: রাজধানীতে জমির মূল্য অনুযায়ী পানির দাম চালুর উদ্যেগ

আগের দামে তেল কিনে সে অনুযায়ী প্রতি লিটার নির্ধারিত ১৪০ টাকার পরিবর্তে তারা ১৮৩ থেকে ১৮৪ টাকায় বিক্রি করছিল বলে জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, এই তিনটি মুদি দোকানে সয়াবিন তেলের মূল্য বেশি রাখা ছাড়াও মজুদ বেশি রাখা হয়েছে।

উদ্ধার করা তেল আগের দামে বিক্রি করার নির্দেশ দিয়ে সেটি তদারকি করতে দোকানগুলোতে ভোক্তার টিম মোতায়েন করা হয়েছে।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর