জিআই সনদ পেলো বাগদা চিংড়ি

আপডেট : ১৭ মে ২০২২, ১১:৩১ পিএম

বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন- জিআই) সনদ পেয়েছে বাগদা চিংড়ি। 

মঙ্গলবার (১৭ মে) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর জানায়, বাংলাদেশের দশম পণ্য হিসেবে ভৌগোলিক নির্দেশক সনদ পেয়েছে বাগদা চিংড়ি।

এর সঙ্গে ফজলি আমেরও জিআই সনদ পাওয়ার সম্ভাবনার কথা বলা হলেও শুনানি শেষ না হওয়ায় তা এখনও চূড়ান্ত হয়নি।

বিগত ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দেওয়া হয় বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

ডাকযোগে সনদটি পাওয়ার কথা নিশ্চিত করে মৎস্য অধিদপ্তর জানিয়েছে, এর ফলে ভালো ব্র্যান্ডিং হয়। বাংলাদেশের বাগদা চিংড়ির মান বিশ্বে অনন্য। এর কালার, ফ্লেভার খুবই ভালো।

জানা গেছে, বিশ্ববাজারে বাগদা চিংড়িকে বাংলাদেশের বিশেষায়িত পণ্য হিসেবে তুলে ধরতে ২০১৯ সালের মে মাসে মৎস্য অধিদপ্তর জিআই সনদের জন্য আবেদন করে। গত বছরের ৬ অক্টোবর পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর গেজেট জারি করে এবং দুটি আন্তর্জাতিক জার্নালে তা প্রকাশ করে।

নিয়ম অনুযায়ী জার্নালে প্রকাশের দুই মাসের মধ্যে কেউ আপত্তি না করলে সেই পণ্যের জিআই সনদ পেতে আর কোনও বাধা থাকে না। বাগদার ক্ষেত্রে সেই সময় গত ৬ ডিসেম্বর শেষ হয় এবং এর মধ্যে কেউ আপত্তি তোলেনি।

উল্লেখ্য, দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি। জিআই এমন একটি নির্দেশক যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ ও প্রচার করে।


একাত্তর/জো 

টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে উৎপাদিত আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
‘সুন্দরবনের মধু’ বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে।
টাঙ্গাইল শাড়ির জিআই সনদ পেতে কাজ করছে জেলা প্রশাসক ও তাঁত বোর্ড। যদিও সনদ পেতে এখনও কার্যকর কোন পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি।
ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতির সনদ নেয়ার জন্য সংশ্লিষ্টদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর