পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগ, আলো জ্বলবে পহেলা জুন

আপডেট : ২৭ মে ২০২২, ০৮:৪৫ পিএম

পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে। সেতুর দুই প্রান্ত ও মূল সেতু মিলে বসানো হয়েছে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট। পুরো সেতুতে টানা হয়েছে বৈদ্যুতিক ক্যাবলও।

পহেলা জুন সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে আলো জ্বালিয়ে দেখবে। এরপর প্রতিদিনই সময়মতো জ্বালানো হবে সেতুর আলো। আলোকিত থাকবে পদ্মা সেতু।

শুধ সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করাই নয়, পদ্মা সেতুতে ক্যাবল টানার মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে উৎপাদিত বিদ্যুৎও সারাদেশে ছড়িয়ে দেয়ার পথ তৈরি হলো। 

প্রমত্তা পদ্মা নদীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে গর্বের আর আত্মমর্যাদার পদ্মা সেতু। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এই সেতুতে শুরু হবে যানবাহন চলাচল। 

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় রচিত হবে এক নতুন ইতিহাস। উদ্বোধনের আগে এরিমধ্যে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ শেষ করেছে শরিয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। 

ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে মোট ৪১৫টি সড়ক বাতি বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তে ৪৬টি এবং মাওয়া প্রান্তে ৪১টি সড়ক বাতি বসানো হয়েছে। 

গত বছরের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম সড়ক বাতি বসানোর কাজ শুরু হয়। চলতি বছরের ১৮ এপ্রিল এসব সড়ক বাতি ও এর ভেতরে বাতি লাগানোর কাজ শেষ হয়। 

এরপর পুরো সেতুতে টানা হয়েছে বৈদ্যুতিক ক্যাবল। আর সেতু কর্তৃপক্ষের অনুরোধে ৩০ মের আগেই পদ্মা সেতুতে বিদ্যুতের সংযোগ দেয়া হয়।

সেতু কর্তৃপক্ষ জুনের প্রথম সপ্তাহের মধ্যে সেতুতে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ চেয়েছে। এরই মধ্যে সংযোগ দেয়ার কাজ শেষ হয়েছে। সেই সংযোগ পরীক্ষা নিরীক্ষার কাজও শেষ পর্যায়ে আছে। 

আরও পড়ুন: উড়োজাহাজ ক্রয়ে স্কাই এয়ারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ

দেশের সবচেয়ে বড় পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইনটিও পদ্মা সেতুর মাধ্যমেই ঢাকায় পর্যন্ত নিয়ে আসা হবে। এটিকেও এক যুগান্তকারী অগ্রগতি বলছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো.জুলফিকার রহমান জানান আগামী পয়লা জুন সেতুর ল্যাম্পপোস্টগুলোতে পরীক্ষামূলকভাবে আলো জ্বালানো হবে। 


একাত্তর/এসজে

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
পদ্মা ও যমুনা সেতু পারাপারকারী যানবাহন থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
ইরানে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগা‌যো‌গের জন‌্য তেহরান এবং ঢাকায় হটলাইন চালু ক‌রে‌ছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর