শ্রদ্ধা-ভালোবাসা নিয়ে স্ত্রীর পাশে শেষশয্যায় গাফফার চৌধুরী

আপডেট : ২৮ মে ২০২২, ১১:১০ পিএম

রাষ্ট্রীয় সম্মান আর সবস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে স্ত্রীর কবরের পাশে শেষ শয্যা নিলেন একুশের অমর গানের রচয়িতা, লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। 

শনিবার সকালে লন্ডন থেকে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছালে জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। শহীদ মিনারে তাঁকে শ্রদ্ধা জানান সবস্তরের মানুষ। আর প্রেসক্লাবে শ্রদ্ধা জানান সাংবাদিকরা। 

১৯৭৪ সালে প্রবাস জীবন শুরুর পর বারবারই দেশের মাটিতে থিতু হতে চেয়েছিলেন গাফফার চৌধুরী। কিন্তু স্ত্রীর অসুস্থতা সেটি হতে দেয়নি। 

অবশেষে শনিবার দেশে ফিরলেন বাংলা ভাষা আন্দোলন ও বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা এই কীর্তিমানের নিথর দেহ।

তাঁর কফিন দেশের মাটি স্পর্শ করার পরপরই তা ঢেকে দেয়া হয় লাল সবুজের পতাকায়। যে পতাকার জন্য তিনি লড়েছেন দুরন্ত যৌবনে। তার মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধমন্ত্রী। 

যে গান ছাড়া একুশের প্রভাত ফেরি হয় না, তাঁরই লেখা সেই গানের সুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌছায় তাঁর মরদেহ। দেয়া হয় রাষ্ট্রীয় সন্মান। 

বেলা সোয়া একটার দিকে ঢাকা জেলা প্রশাসক এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহের কফিন অনুষ্ঠানের মঞ্চে নেয়া হয়।

গাফফার চৌধুরীকে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম। 

এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কবীর আহাম্মদ শ্রদ্ধা জানান। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান। 

আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন বেলা তিনটা পর্যন্ত চলবে।

দীর্ঘদিন প্রবাসে থেকেও তাঁর মন ও মনন জুড়ে ছিল বাংলাদেশে। সব সঙ্কটে দেশ ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ ছিলো তাঁর কলম। 

সবস্তরের মানুষ শ্রদ্ধা জানালেও আসেনি বিএনপি। যার সমালোচনা করলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে না এসে ভুল করেছে বিএনপি।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। 

এরপর বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবে শেষ জানাজার পর মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। 

যে প্রিয়তম স্ত্রীকে সুস্থ করতে দেশ ছেড়েছিলেন, মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সেই স্ত্রীর পাশেই শেষ শয্যায় শায়িত হন ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা আবদুল গাফফার চৌধুরী।

গত ১৯ মে ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বরিশালের উলানিয়া গ্রামের চৌধুরীবাড়িতে ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন আবদুল গাফফার চৌধুরী। তিনি একজন সুপরিচিত বাংলাদেশি সাংবাদিক, গ্রন্থকার ও কলাম লেখক।



একাত্তর/এসএ/এসি

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর