চাল আটা ময়দার দাম বাড়ার কারণ নেই: এফবিসিসিআই

আপডেট : ২৮ মে ২০২২, ১১:০৯ পিএম

এই মুহুর্তে চাল ও আটা ময়দার দাম বাড়ার কোন কারন নেইবলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই তারা বলছেন, এনিয়ে মিল মালিকদের সঙ্গে বসবেন তারা।

এফবিসিসিআই নেতারা বলেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও এসবপণ্যের দাম কেন বাড়ছে, সেটি মিল মালিক ও ডিলারদের তালিকা করে নজরদারি করবেন তারা।

পাশাপাশি হুশিয়ারী দিয়ে তারা বলেছেন, দুই একজন অসৎ আরঅতি মুনাফালোভীর দায়ভার নেবে না এফবিসিসিআই।

চালের এখন ভরা মৌসুম তারপরও অভিনব কৌশলে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা একবারে বেশি দাম না বাড়িয়ে, প্রতি সপ্তাহেকেজিতে দুই তিন টাকা বাড়ানো হচ্ছে চালের দাম

ফলে, মাস শেষে কেজি প্রতি দাম বাড়ছে আট থেকে দশ টাকা এ জন্য মিল মালিকদেরই দায়ী করছেনসাধারণ ক্রেতারা।

তারা অভিযোগ করেন, রুশ-ইউক্রেন যুদ্ধেরদোহাই দিয়ে বাড়ছে আটা ময়দার দামও অথচপাইকারি বা খুচরা কোন বাজারেই পন্য দুটির যোগানে কোন ঘাটতি নেই

এ পরিস্থিতিতে শনিবার নিত্য পণ্যসামগ্রীর মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে রাজধানীরমোহাম্মদপুরের টাউনহলে ঢাকা উত্তর সিটির করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে একমত বিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই।

এ সময় সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরীবাবু বলেন, বিশ্ব বাজার ও ডলার পরিস্থিতির কারণে কিছু পণ্যের দাম বাড়লেও এই মুহুর্তেচাল আটা ও ময়দার মতো পণ্যের দাম বাড়ার কোন কারণ নেই

তিনি জানান, চালের বাজারে যেমন কোন সঙ্কট নেই, তেমনিএকইভাবে আটা ময়দা কেউ বাড়তি দামে আমদানিও করেনি

সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েতিনি বলেন, যেসব দোকানি পণ্য মজুদ ও সরকার নির্ধারিত মূল্যেরবেশি দামে পণ্য বিক্রি করার চেষ্টা করেছে, সমিতি তাদের দোকানবন্ধ করে দিয়েছে। ভবিষ্যতেও একই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে একই ব্যবস্থা গ্রহণকরবে।

মোস্তফা আজাদ বলেন, দুই একজন অসৎ ও অসাধু ব্যবসায়ীর দায়ভারএফবিসিসিআই নেবে না এ ব্যাপারেবানিজ্য মন্ত্রনালয়েরও ব্যর্থতা আছে বলে মনে করেন তিনি

নিত্যপণ্যের মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিলারদের তালিকা প্রস্তুত করছেব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।

সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক বিজয়কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, মোহাম্মদপুর টাউন হল সিটি কর্পোরেশন বাজার সমিতির সাধারন সম্পাদক মো.মুসলিম উদ্দিন শিকদারসহ প্রমুখ।



একাত্তর/এসএ

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।
ভারত থেকে আমদানি করা ২৫ হাজার টন চালের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছাবে আগামীকাল বৃহস্পতিবার।  
প্রতি কেজি ইলিশের খুচরা মূল্য সর্বোচ্চ ৭০০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। 
সরকারি মজুদ গড়তে এবার বোরো মৌসুমে ধান ও চাল কিনতে সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর