ভারত থেকে চালের প্রথম চালান আসছে বৃহস্পতিবার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

ভারত থেকে আমদানি করা ২৫ হাজার টন চালের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছাবে আগামীকাল বৃহস্পতিবার।  

বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানায়, ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল কেনা হয়েছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান। 

খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারত থেকে আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের জাহাজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। এরপর চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে।

এরইমধ্যে আমদানি করা চাল জাহাজ থেকে দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

আরবিএস
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর