অবৈধ ৮৮২ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ

আপডেট : ৩০ মে ২০২২, ০৯:৪১ এএম

তিনদিনে সারাদেশে অনিবন্ধিত ৮৮২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকায়ই ১৬৭টি অনিবন্ধিত স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক বেলাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ায় অভিযান শুরু হয়েছে। যা চলমান থাকবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে রোববার (২৯ মে) জানানো হয়, ঢাকায় ১৬৭টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে বন্ধ হয়েছে ১২টি।

এছাড়া চট্টগ্রামে ২২৯টি, রাজশাহীতে ৭৮টি, রংপুরে ১৪, ময়মনসিংহে ৯৬, বরিশালে ৫৯, সিলেটে ৩৫ ও খুলনায় ২০৪টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন: তিলোত্তমাসহ ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রসঙ্গত, গত ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপরই অভিযান শুরু হয়।


একাত্তর/আরএ

প্রায় ২৬ বছর যাবত দেশের শহরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে, বিদেশি ঋণ সহায়তায় অস্থায়ী প্রকল্পের ভিত্তিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও এখনো স্থায়ী কোনো কাঠামো তৈরি করতে পারেনি...
দেশব্যাপী যত্রতত্র গজিয়ে ওঠা অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চলমান অভিযানে সহায়তা করতে জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছেন দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নির্দেশনা পালন নিশ্চিত করতে বুধবারও সারাদেশে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক এবং হাসপাতালে অভিযান...
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ১০ দফা নির্দেশনা অমান্য করলে ওই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলসহ কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর