তিলোত্তমাসহ ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ মে ২০২২, ০৭:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাইকোর্ট ও দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রদলের এক নেতা।

রোববার (২৯ মে) ঢাকার হাকিম আদালতে করা এই মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তিলোত্তমা শিকদারকে আসামির তালিকায় শীর্ষে রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মানসুরা আলমের করা এই মামলায় আসামিদের বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টা, মোবাইল ও টাকা-পয়সা চুরির অভিযোগ আনা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন —ছাত্রলীগের সহ-সম্পাদক রাশেদ ফেরদৌস আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার উর্মি, ঢাকা কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক সামাদ আজাদ জুলফিকার, ছাত্রলীগের সহ-সম্পাদক আমানুল্লাহ আমান, পরিবেশবিষয়ক সম্পাদক শামীম পারভেজ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হেল বারী, উপ-দপ্তর সম্পাদক মো. নাজির, উপ-আপ্যায়ন সম্পাদক শাহীন তালুকদার, উপ-দপ্তর সম্পাদক খান মো. শিমুল, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেইন, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের নেতা অভিজ্ঞান দাস অন্ত, একুশে হল শাখার নেতা এনায়েত এইচ মনন, একই হলের এমদাদুল হাসান সোহাগ ও রাকিব হোসেন, বিজয় একাত্তর হল শাখার নেতা মজিবুল বাশার, সলিমুল্লাহ হল শাখার নেতা নাজিমুদ্দিন সাইমুন, চুয়েট শাখা ছাত্রলীগের নেতা সৈয়দ ইমাম বাকের, ছাত্রলীগকর্মী মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহিদুল্লাহ হল শাখার নেতা শরিফ আহমেদ, এফ রহমান হল শাখার কর্মী আব্দুর রাহিম, শহিদুল্লাহ হলের মুনিম শাহরিয়ার, সূর্যসেন হলের নাহিদ সাদী, জগন্নাথ হলের ঐশিক শুভ ও সৌরভ টক্রবর্তী, এসএম হলের সায়েম, এফ রহমান হলের রিয়াজ, মুজিব হলের মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা সাজ্জাদ, মিজানুর রহমান পিকুল এবং আব্দুল্লাহ আল ফারিয়াল।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা দোয়েল চত্বর থেকে মিছিল বের করে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন কলেজ শাখা ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছাত্রদলের মিছিলে অতর্কিত হামলা শুরু করে। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আশ্রয় নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেন।

আরও পড়ুন: ডলারের একক দাম নির্ধারণ করে দিলো বাংলাদেশ ব্যাংক

হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হল শাখা ছাত্রদলের সভাপতি তারেক হাসান মামুন, বিজয় একাত্তর হল শাখার সহ-সভাপতি তানভীর আজাদী, ঢাকা কলেজ শাখার সভাপতি শাহীনুর শাহীন, সাহাব উদ্দিন আহম্মেদ, বাঙলা কলেজ ছাত্রদলের কর্মী আব্দুল কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কর্মী শিহাব উদ্দিন শিহাব, মাসুদ এবং কবি নজরুল কলেজ ছাত্রদলের নাহিদসহ অনেক নেতাকর্মী আহত হন।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর