নগরে অবহেলিত স্বাস্থ্যসেবা, অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৩:০৬ পিএম

প্রায় ২৬ বছর যাবত দেশের শহরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে, বিদেশি ঋণ সহায়তায় অস্থায়ী প্রকল্পের ভিত্তিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও এখনো স্থায়ী কোনো কাঠামো তৈরি করতে পারেনি নগর প্রশাসন। 

নতুন কাঠামোর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলছে পরিকল্পনা। তবে অর্থায়ন নিয়ে এখনো অনিশ্চিত নগর কর্তৃপক্ষ। 

শহরের মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওপর বর্তালেও এখনো পর্যন্ত সিটি কর্পোরেশনগুলোতে একটি প্রকল্পের মাধ্যমে চলছে এই কাজ। 

১৯৯৮ সাল থেকে শুরু হওয়া প্রকল্পের আওতায় ঢাকার দুই সিটি কর্পোরেশনে ৬০ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ১২ টি নগর মাতৃসদনের মাধ্যমে চলছে এই কার্যক্রম।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সুদবিহীন ঋণের মাধ্যমে চলা এই প্রকল্পের অন্যতম শর্ত ছিলো, মেয়াদ শেষ হবার পর সিটি কর্পোরেশনগুলো নিজেই এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর অর্থের সংস্থান করবে। অথচ আগামী বছর প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও এখন পর্যন্ত সিটি কর্পোরেশনগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো স্থায়ী কাঠামো করা হয়নি। 

ইউপিএইচসিএসডিপি প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, এই প্রকল্পের সফল সমাপ্তির পরে সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় বসবাসকারী জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা তাদের নিজস্ব ব্যবস্থাপনায়, নিজস্ব জনবলে এবং নিজস্ব অর্থে পরিচালনা করবে। 

তিনি আরও বলেন, এটা আমাদের প্লানে বলা আছে। কিন্তু এখনও আমাদের সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র মহোদয়দেরকে আমরা সেনসিটাইজ করছি। তারাও এ দায়িত্ব নিতে রাজি আছেন। তবে তাদের প্রস্তুতির অভাব আছে।      

তবে ঢাকা উত্তরের মেয়র জানান, নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি কমিউনিটি ক্লিনিক করার কথা ভাবছেন তারা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ৫৪টি ওয়ার্ডে ৫৪টি কমিউনিটি ক্লিনিক থাকবে এবং এই ৫৪টি কমিউনিটি ক্লিনিকের রেফারেল হাসপাতাল হবে।   

তিনি আরও বলেন, প্রাথমিক যে ফিজিবিলিটি রিপোর্ট হবে। এটা এআইআইবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক যেটা আছে, পুরোটা ফিজিবিলিটি করে গ্রান্টের মাধ্যমে প্রস্তুত করে আমি জমা দিয়েছি এআইডির কাছে।   

জলবায়ু পরিবর্তনের কঠোরতায় যে মানুষগুলো শহরে আসেন তাদের প্রতি উন্নত বিশ্বের কার্বন নিঃসরণকারী দেশগুলোরও দায়বদ্ধতা আছে। তাই জলবায়ু তহবিলের অর্থ স্বাস্থ্যখাতে ব্যয় হওয়া প্রয়োজন বলেও মনে করেন মেয়র।

আরবিএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স...
দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস, এম জিয়াউদ্দিন হায়দার।
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর