মহামারি মোকাবিলায় ভারতে চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০৫:১৫ পিএম

করোনা মহামারীতে জেরবার প্রতিবেশী দেশ ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। 

স্বাধীনতা সংগ্রামের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র ভারতের জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রী ও ওষুধ পাঠানো হচ্ছে। 

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সহায়তা হিসেবে পাঠানো চিকিৎসা সামগ্রী ও ওষুধের তালিকায় থাকছে-

১০ হাজার ভায়াল ইনজেক্টেবল ও ওরাল এন্টি-ভাইরাল 

৩০ হাজার পিপিই কিট এবং 

কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং প্রয়োজনীয় ট্যাবলেট

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে করোনা ভাইরাস মহামারীতে প্রাণক্ষয়ে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। 

ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের এই সঙ্কটময় মুহূর্তে তাদের পাশে থাকার এবং মানুষের জীবন বাঁচাতে সাধ্যমত সব ধরণের সহায়তা দিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে ভারতকে আরও সহায়তা পাঠাবে বাংলাদেশ। 

এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। 

একইসময়ে মৃত্যুবরণ করেছেন ৩৬৪৫ জন ভারতীয়। 

প্রতিনিয়ত রেকর্ড ভাঙা-গড়ার মধ্যে এদিনও ভারতে শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। 

চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর