‘গণমাধ্যমকর্মী বিল’ পরীক্ষায় আরও দুই মাস সময়

আপডেট : ০৬ জুন ২০২২, ০৯:০৩ পিএম

জাতীয় সংসদে উত্থাপিত ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ পরীক্ষা করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে আরও ৬০ দিন সময় দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে কমিটির সভাপতি হাসানুল হক ইনু বিলটি পরীক্ষা করতে আরও ৬০ দিন সময় চান। স্পিকার তার প্রস্তাবটি ভোটে দিলে এর অনুমোদন দেয় সংসদ।

চলতি বছরের ২৮ মার্চ আইনটির খসড়া সংসদে উত্থাপন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। পরে এটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

‘গণমাধ্যমকর্মী বিল’-এ বলা হয়, কোনো গণমাধ্যমকর্মীর বেতনকাল এক মাসের অধিক হবে না। পরবর্তী মাসের সাত কর্মদিনের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।

এই বিলে আরও বলা হয়, গণমাধ্যমকর্মীদের ন্যূনতম ওয়েজবোর্ড প্রতি পাঁচ বছর পরপর গঠন হবে। ওয়েজবোর্ড সংবাদপত্র, সংবাদ সংস্থা, বেসরকারি টেলিভিশন, বেতার ও নিবন্ধিত অনলাইন মাধ্যমের জন্য প্রয়োজনে পৃথক বেতন কাঠামো নির্ধারণ করবে। আগে শুধু সংবাদপত্র ও সংবাদ সংস্থার জন্য এই ওয়েজবোর্ড গঠন করা হতো।

প্রস্তাবিত আইনে বলা আছে, গণমাধ্যমে পূর্ণকালীন কর্মরত সাংবাদিক, কর্মচারী ও নিবন্ধিত সংবাদপত্রের মালিকানাধীন ছাপাখানাসহ নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে বিভিন্ন কর্মে নিয়োজিত কর্মীদের ‘গণমাধ্যমকর্মী’ বলা হবে। গণমাধ্যমকর্মীদের তিনটি বিভাগ করা হয়েছে এই বিলে। সেগুলো হলো- অস্থায়ী বা সাময়িক, শিক্ষানবিশ ও স্থায়ী।

বিলে বলা হয়, গণমাধ্যমকর্মীকে সপ্তাহে অন্যূন ৪৮ ঘণ্টা কাজ করতে হবে। এর বেশি কাজ করাতে চাইলে অধিকাল (ওভার টাইম) ভাতা দিতে হবে।

আগে গণমাধ্যমকর্মীরা চলতেন ‘দ্য নিউজপেপার এমপ্লয়িজ (চাকরির শর্তাবলি) আইন- ১৯৭৪’ এর আওতায়। এর সঙ্গে শ্রম আইনের কিছু বিষয় সাংঘর্ষিক হচ্ছিল। পরে সাংবাদিকদের শ্রম আইনের আওতায় নিয়ে যাওয়া হয় এবং তাদের শ্রমিক হিসেবে সংজ্ঞায়িত করা হয়।

উল্লেখ্য, ‘গণমাধ্যমকর্মী বিল’ পাস হলে গণমাধ্যমকর্মীদেরকে শ্রমিক নয়, গণমাধ্যমকর্মী হিসেবে অভিহিত করা হবে।


একাত্তর/এআর

সরকারি চাকরির শূন্যপদগুলো দ্রুত পূরণের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
চলতি অর্থবছরে শ্রম আদালতে গত অর্থবছরের তুলনায় মামলা দায়ের ও নিষ্পত্তি দুটোই বেড়েছে। মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেড়েছে প্রায় দেড়গুণ।
আরও ১২টি সংসদীয় কমিটি গঠন হলো বুধবার। এর মধ্য দিয়ে দ্বাদশ সংসদের যাত্রা শুরুর পাঁচ কার্যদিবসের মধ্যে ৫০টি সংসদীয় কমিটির সবগুলো গঠন করা হলো। গত একাদশ সংসদে প্রথম ১০ কার্যদিবসের মধ্যে সবগুলো কমিটি...
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সদ্য সাবেক অর্থমন্ত্রী কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর