বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত বাস সার্ভিস পুনরায় চালু

আপডেট : ১০ জুন ২০২২, ০২:২৮ পিএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস পুনরায় চালু হয়েছে। 

শুক্রবার (১০ জুন) এই বাস সার্ভিস চালু হয়।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, আগরতলা-আখাউড়া ও হরিদাসপুর-বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস শুক্রবার (১০ জুন) সকালে পুনরায় শুরু হয়েছে। কোভিড মহামারির কারণে এই বাস সার্ভিস প্রায় দুই বছর ধরে স্থগিত ছিল যা আবার চালু হওয়ায় পর্যটন বৃদ্ধি পাবে এবং মানুষে মানুষে সম্পর্ক জোরালো হবে।

ভারত ও বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে ডাউকি-তামাবিল চেকপোস্ট দিয়ে যথাসময়ে বাস চলাচল শুরু হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপেরেশনের (বিআরটিসি) নিয়ন্ত্রণাধীন শ্যামলী এন.আর ট্রাভেলসের এই সার্ভিস মোট দু’টি রুটে চলবে।

ভারত থেকে প্রতিদিন সকাল ৭টায় সল্ট লেকের করুণাময়ীর কাউন্টার থেকে বাস ছাড়বে। অন্যদিকে ঢাকা থেকেও একই সময় ছাড়বে বাস। কলকাতা থেকে শ্যামলী পরিবহনের বাস সোম, বুধ ও শুক্রবার চলবে। আর ঢাকা থেকে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার কলকাতার উদ্দেশে বাস ছাড়বে।

কলকাতা থেকে বাকি তিন দিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই পথে বাস চালাবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি)। রোববার কোনো দেশেরই বাস চলবে না।

অন্যদিকে, সপ্তাহের তিন দিন কলকাতা-ঢাকা-আগরতলা রুটেও বাস চলবে। কলকাতা থেকে দুপুর ১২টায় ছাড়বে আগরতলার বাস। আর আগরতলা থেকে বিকেল ৪টায় ছাড়বে কলকাতার উদ্দেশ্যে।

এ উপলক্ষে শুক্রবার (১০জুন) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বি আর টি সি) মতিঝিল আন্তর্জাতিক ডিপোতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এবং বিআরটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার এবং যুগ্ম-সচিব মো. আনিসুর রহমান।

উল্লেখ্য ১৯৯৯ সালের ১৯ জুন কলকাতা-ঢাকার মধ্যে প্রথম শুরু হয়েছিল যাত্রীবাহী বাস চলাচল। আর আগরতলা-কলকাতা রুটে বাস চলাচল শুরু হয় ২০১৫ সাল থেকে।


একাত্তর/এআর

দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর