ভোরের আলোয় পদ্মা সেতুতে পারাপার শুরু

আপডেট : ২৬ জুন ২০২২, ০১:৪০ পিএম

অবশেষে চাকা ঘুরলো বাঙালীর স্বপ্নের পদ্মা সেতুতে। শনিবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সেতুটি। 

রোববার (২৬ জুন) ভোর ৫টা ৪৭ মিনিটে খুলে দেয়া হয় স্বপ্নের সংযোগ, পদ্মাসেতু। সেতুর জাজিরা প্রান্ত থেকে একটি প্রাইভেট কার টোল দিয়ে সেতু পার হয়। এই ঐতিহাসিক মুহূর্তে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ হল।

আরও পড়ুন: আলোকিত হাতিরঝিলে লেজার শো আর আতসবাজি

সকাল ছয়টা থেকেই সব ধরনের যানবাহনের জন্য খুলে দেয়া হয় বাংলাদেশের আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক এই সেতু। শুরু থেকেই স্বতস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে পদ্মা সেতু পাড়ি দেন চালকরা। বাসে সেতু পাড়ি দিতে সময় লাগছে মাত্র ছয় মিনিট। 

সেতু খুলে দেয়ার পরপরই টোলপ্লাজা এলাকায় বেশ কিছু গাড়ির লম্বা সারি তৈরি হয়। এদিকে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচলের দৃশ্য স্বচক্ষে দেখতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ভিড় করছেন টোলপ্লাজা এলাকায়।


একাত্তর/এসজে


পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৮২৫ কোটি টাকা ব্যয় সাশ্রয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকবছর ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টানা কর্মযজ্ঞ শেষে গত ৩০ জুন কাজ শেষ হয়।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর