আলোকিত হাতিরঝিলে লেজার শো আর আতসবাজি

আপডেট : ২৫ জুন ২০২২, ১১:০২ পিএম

পদ্মা সেতুর জমকালো উদ্বোধনকে ঘিরে নদী তীরের উৎসব যেনর আছড়ে পড়লো রাজধানীর বুকেও। নগরজুড়ে ব্যানার-ফেস্টুন আর তোরণের পাশাপাশি আয়োজন ছিলো হাতিরঝিলে। 

শনিবার দুপুর ১২টার দিকে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর উদ্বোধনকে ঘিরে পদ্মার মাওয়া-জাজিরা প্রান্ত ছাড়াও উৎসব ছড়িয়েছে রাজধানীসহ সারাদেশে।

image


তারই রেশ ধরে বর্ণিল সাজে সেজেছিলো রাজধানীর হাতিরঝিল লেক। সেই সঙ্গে সন্ধ্যায় ঝিলের এম্ফি থিয়েটারে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য লেজার শো ও আতশবাজির খেলা।

সেতু বিভাগের আয়োজনে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড শোভা পাচ্ছে হাতিরঝিলে। সঙ্গে রয়েছে পদ্মা সেতুকে নিয়ে নানা ধরনের লেখা। পুরো হাতিরঝিল ছেয়ে আছে উজ্জ্বল আলোয়।

image


আর সন্ধ্যায় হাতিরঝিলের এম্ফি থিয়েটারে আয়োজন করা হয় লেজার শো ও আতশবাজিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

আরও পড়ুন: ৭০০ প্রকৌশলী আর ১৩ হাজার শ্রমিকের ঘামে তৈরি পদ্মা সেতু

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাত পৌনে ৯টার দিকে শুরু হয় লেজারশো ও আতসবাজি ফুটানো। রঙির আলোর খেলা আর আতসবাজির শব্দে উৎসবমুখর হয়ে উঠে হাতিরঝিল এলাকা। 


একাত্তর/এসি


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর