চার মহানগরে নতুন পুলিশ কমিশনার

আপডেট : ৩০ জুন ২০২২, ০৯:৪৩ পিএম

দুই উপমহাপরিদর্শক (ডিআইজি), চার মহানগরীর কমিশনারসহ পুলিশে বড় ধরনের পরিবর্তন করা হয়েছে। রংপুর ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিসহ ৩৫টি এসেছে রদবদল।

বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।

চট্টগ্রামের পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে আসা কৃষ্ণপদ রায়।

ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি থেকে উপ-মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মোল্যা নজরুল ইসলামকে দেওয়া হয়েছে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব।

image

রংপুরের নতুন পুলিশ কমিশনার হয়েছেন নুরে আলম মিনা, যিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে সম্প্রতি উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

image

আরও পড়ুন: অর্ধকোটি টাকার যন্ত্রাংশসহ ১২ গাড়িচোর গ্রেপ্তার

আর চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে উপ-মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মো.সাইফুল ইসলাম পেয়েছেন বরিশাল মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব।

image

একাত্তর/আরএ

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
জনবল ও অবকাঠামোগত সুবিধা বাড়ানোর জন্য দু’টি প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর