সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার হজযাত্রী

আপডেট : ০১ জুলাই ২০২২, ১১:১৯ এএম

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১২৮টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৪৬ হাজার ১২০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে এই তথ্য জানানো হয়। খবর বাসসের।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৭৩টি, সৌদি এয়ার লাইন্সের ৪৮টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ৭টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

বুলেটিনে আরো বলা হয়, মোট ১২৮টি হজ ফ্লাইটে ৩ হাজার ৩৮৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৭৩৫ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

এবার ৩৫৯টি হজ এজেন্সীর মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৮৮৫ জনসহ মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন। সৌদি আরবে হজযাত্রীদের শেষ ফ্লাইট হবে আগামী ৩ জুলাই।

আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।

বাংলাদেশ হজ অফিস সৌদি আরবে হজ পালনকারীদের জন্য স্থাপিত চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ১০ হাজার ৯০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেছে।

আরও পড়ুন: ঘণ্টাব্যাপী ডাকাতি, লাখ লাখ টাকার মালামাল লুট

আগামী ৩ জুলাইয়ের মধ্যে সব হজ এজেন্সীকে হজ যাত্রীদের নিরাপদে সৌদি আরবে পৌঁছানোর  ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়।


একাত্তর/আরএ

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
দুর্ঘটনা, অসুস্থতাসহ যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে না যেতে পারলে সংশ্লিষ্ট হজ যাত্রীদের বিমান ভাড়ার টাকা ফেরত দেয়ার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৯০টি ফ্লাইটে মোট ৩৬,১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর