নড়াইলের ঘটনায় কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১০:৩৫ পিএম

নড়াইলের লোহাগড়ায় ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা ও আগুনের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে মহিলা লীগের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এরই মধ্যে হামলায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ধমনীতে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত প্রবাহিত। সেজন্যই তিনি পারছেন এই অসম্ভবকে সম্ভব করতে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। তারই যোগ্য কন্যা আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়ে বিশ্বে মাথা উঁচু করেছেন।

আরও পড়ুন: নড়াইলের রাজনীতি বোঝার চেষ্টা করছেন মাশরাফি

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ মহিলা আওয়ামী লীগের নেত্রীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।


একাত্তর/আরএ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর