বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমানোর চিন্তা

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৪:৫১ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি-বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানোর বিষয়ে ভাবছে সরকার। এক্ষেত্রে অনলাইনে অফিস করার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, অফিসের সময় কমানো হতে পারে। অথবা হতে পারে ওয়ার্কফ্রম হোম। অফিসে যতটুকু না করলেই নয় এমনভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি ভাবা হচ্ছে। সপ্তাহ খানেকের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। সার্বিকভাবে মানুষের কথা ভেবেই যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বিদ্যুৎ সংকট কমাতে এলাকাভিত্তিক এক থেকে দুই ঘণ্টা করে লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। লোডশেডিংয়ের সময়সূচী আগেই সবাইকে জানিয়ে দেয়া হবে।’

এর আগে গত ৭ জুলাই বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের সময়কার অফিসসূচিতে ফেরার সুপারিশ করা হয় প্রধানমন্ত্রী কার্যালয়ের এক সভায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেদিন সারা দেশে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সভা শেষে এ কথা সংবাদমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

image

তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছি। এটা হয়তো সরকারের উচ্চপর্যায়ের বিবেচনায়ও আসতে পারে। আমরা কোভিডের সময় আমাদের জীবনটাকে অন্যভাবে করেছিলাম। আপনারা জানেন যে কোভিডের সময় কিন্তু উৎপাদনও হয়েছে, ব্যাহত হয়নি।’

আরও পড়ুন: সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ, রোজ দুই ঘণ্টা লোডশেডিং

‘তাহলে আমরা যদি আবার অফিস টাইম সংশোধন বা কিছু কমিয়ে আনতে পারি। পিক আওয়ারের আগে যেমন কোভিডের সময় ছিল।’

তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘আমরা এটা ৯টা থেকে ৩টা করা যায় কি না বা এক দুই দিন ঘরে বসে কাজ করতে পারি কি না ভাবছি। এটা করলে আমাদের চাহিদাটা কমবে, উৎপাদনশীলতা বজায় থাকবে। করোনাও বাড়ছে, সব দিক দিয়ে আমাদের সুবিধা হবে। এতে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে।’

প্রসঙ্গত, সরকারি তথ্য অনুযায়ী, সারাদেশে বিদ্যুতের যে চাহিদা রয়েছে, উৎপাদন হচ্ছে তার চেয়ে প্রায় ৯ শতাংশ কম, যা লোড ব্যবস্থাপনার (লোডশেডিং) মাধ্যমে সমন্বয় করতে হচ্ছে।


একাত্তর/আরএ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের (১৩ থেকে ২০ গ্রেড) নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য নতুন গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও আলাপ-আলোচনা করবেন উল্লেখ করে মন্ত্রী বলেছেন,...
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে বেকারের সংখ্যা কমানো হবে, অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থান বাড়বে, বিদেশে পাঠানোর জন্য দক্ষতা বাড়ানো হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর