আগামী পাঁচ বছর গুরুত্ব কর্মসংস্থানে: ফরহাদ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১০:১২ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে বেকারের সংখ্যা কমানো হবে, অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থান বাড়বে, বিদেশে পাঠানোর জন্য দক্ষতা বাড়ানো হবে। 

রোববার সচিবালয়ে দায়িত্ব নেয়ার প্রথম দিনে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী। ব্রিফিংকালে তিনি বলেন, সারা পৃথিবীতে অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসনের কর্মকর্তারা কাজ করবে। প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। যোগ্যতার নিরিখে লোকবল নিয়োগ করা হচ্ছে।

ফরহাদ হোসেন বলেন, প্রশাসনে ক্যাডার বৈষম্য যেন জিরোতে আসে সেই চেষ্টা করা হবে। 

মন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পের কাজ শেষ হলে সেই প্রকল্পের গাড়ি পরিবহণ পুলে জমা নেয়া হবে। এর আগে এসব গাড়ি ফেরত দেয়া হতো না। ব্যক্তিগতভাবে অনেকে ব্যবহার করতো। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয় থেকে প্রকল্পের তালিকা চাওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী কাজ করবো। প্রধানমন্ত্রী বুঝে শুনেই আবারও ৫ বছরের জন্য দায়িত্ব দিয়েছেন। সরকারের রূপকল্প বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তারা কাজ করবে। আগামী ৫ বছরে কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পাবে। 

ফরহাদ হোসেন বলেন, প্রতিবছর ২০ লাখ মানুষের কর্মসংস্থান করার পরিকল্পনা আছে। জনপ্রশাসনকে জনমুখী করতে কাজ করেছি আমরা।

এআর
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগ দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। 
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর