কমছে কর্মঘন্টা, চালু হচ্ছে হোম অফিস, রাতে বন্ধ দোকানপাট

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১০:২৪ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি-বেসরকারি অফিসের কর্মঘন্টা কমিয়ে আনা অথবা করোনার পিক সময়ের মতো করে বাসা থেকে কাজ করার নিয়ম চালু হতে পারে। 

এছাড়া, রাত আটটার পর দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত আবারও কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে লাইন বিচ্ছিন্ন করার কথাও বলা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে শিগগিরই এসব সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস সময়। তবে সারা বিশ্বের মতো জ্বালানি সংকটের মুখে বাংলাদেশও। 

সোমবার (১৮ জুলাই), সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় অফিস সময় ৯টা থেকে তিন বা চারটা পর্যন্ত করা কিংবা হোম অফিস চালুর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। 

ফরহাদ হোসেন বলেন, অফিসের সময় কমানো হতে পারে অথবা ওয়ার্ক ফ্রম হোম করা হতে পারে। অফিসে যতটুকু না করলেই না এমনভাবে বিদ্যুৎ ব্যবহার করার বিষয়টি চিন্তা করছি।

তিনি আরও বলেন, সপ্তাহ খানেকের মধ্যে জানাবো। সব কিছু আলোচনার পর্যায়ে আছে। কেউ বলছেন, অফিস সময় ৯টা থেকে ৩টা বা ৪টা করার কথা। তবে এটা এখনও চূড়ান্ত হয়নি। 

প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বের অনেক দেশ জ্বালানি ব্যয় কমাচ্ছে। ডিজেল অনেক চড়া দামে কেনার ফলে সমস্যা তৈরি হয়েছে। 

তাই ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা লোডশেডিংয়ে যাচ্ছি। অফিস টাইম কমানো, ওয়ার্ক ফ্রম হোম, অফিস ভবনে বিদ্যুৎ খরচ সীমিত করা হবে। এমাসেই সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, রাত আটটার পর দোকানপাট, শপিংমল খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ খুব কঠিনভাবে এ বিষয়টি পর্যবেক্ষণ করবে। যদি কেউ অমান্য করে তাদের বিদ্যুতের লাইন আমরা বিচ্ছিন্ন করে দেব।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, উপাসনালয়ে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বলা হয়েছে। নামাজের সময়সূচি ছাড়া অনান্য সময়ে এসি বন্ধ রাখতে বলা হয়েছে।

এছাড়া, বিদ্যুৎ সাশ্রয় করতে রাত আটটার পর থেকে দোকান, বিপণিবিতান ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।


একাত্তর/এআর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
টানা দুই দিন দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এসময় দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানায়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর