বেইজিং থেকে ঢাকার পথে ‘উপহারের’ ৫ লাখ ডোজ করোনার টিকা

আপডেট : ১১ মে ২০২১, ০৮:৫৬ এএম

চীনের উপহার দেওয়া পাঁচ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। 

ওই ফেসবুক পোস্টে বলা হয়, সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশের পথে। উপহারের পাঁচ লাখ ডোজ টিকা কোম্পানিটি এইমাত্র প্যাকেজিং সম্পন্ন করে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে রাজধানীর বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে পাঠিয়েছে। এখন শুধু পৌঁছানোর ক্ষণ গণনা!

image


এর আগে সোমবার (১০ মে) সকালে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানান, আগামী ১২ মে’এর মধ্যে চীনের উপহার হিসেবে দেওয়া পাঁচ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশে আসবে। 

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন।  

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সিনোফার্মের টিকার জরুরি অনুমোদন দেয় বাংলাদেশ। গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সিনোফার্মের এই টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

পশ্চিমা দেশগুলোর বাইরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রথম অন্য কোনো দেশের টিকা অনুমোদন দেয়। 


একাত্তর/আরএইচ

কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, সার্ভিস সেন্টার ও তিনটি প্লাটফর্মের সূচনায় ফলপ্রসূ হয়েছে চীন সফর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগ দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর