দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১১:৪৯ এএম

দেশের মোট জনসংখ্যার তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে জানা গেছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৫১৬ জন।

এর মধ্যে পুরুষ আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন এবং নারী আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। আর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষ আছেন ১২ হাজার ৬২৯ জন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ ফলাফল জানানো হয়। 

২০০১ সালে ছিল দেশে জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন। ১৯৯১ সালে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন। ১৯৮১ সালে ছিল ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন এবং ১৯৭৪ সালের প্রথম শুমারিতে দেশে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন।

শুমারির তথ্যানুযায়ী দেশে জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার কমছে। এবারের শুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২ শতাংশ। যা ২০১১ সালে বৃদ্ধির হার ছিল ১.৪৬ শতাংশ, ২০০১ সালে ছিল ১.৫৮ শতাংশ, ১৯৯১ সালে ছিল ২.০১ শতাংশ, ১৯৮১ সালে ছিল ২.৮৪ শতাংশ। অর্থাৎ শুমারির শুরু থেকে এ পর্যন্ত ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে।


একাত্তর/এসি

আজ বিশ্ব জনসংখ্যা দিবস । বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
তিনশ’ আসনে সংসদ নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল যখন দেশের মোট জনসংখ্যা ছিলো সাড়ে ৭ কোটি। সেই সংখ্যা এখন ১৭ কোটি ছাড়িয়ে গেছে। ভোটার প্রায় ১২ কোটি হলেও, আসনসংখ্যা সেই তিনশ’ই আছে।
দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জনে।  এর মধ্যে ঢাকায় বাস করেন চার কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন। মোট জনসংখ্যার পুরুষ আট কোটি ৪১ লাখ ৩৪ হাজার, নারী আট কোটি ৫৬ লাখ ৮৬ ও তৃতীয়...
দেশে মোট কর্মজীবী মানুষের সংখ্যা বা শ্রমশক্তি ৭৩ দশমিক ৬৯ মিলিয়ন, যার মধ্যে ৪৮ দশমিক ২৫ মিলিয়ন পুরুষ এবং ২৫ দশমিক ৪৪ মিলিয়ন মহিলা। তিন মাসের শ্রমশক্তি জরিপ প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর