দেশে মোট কর্মজীবীর সংখ্যা ৭৩.৬৯ মিলিয়ন

আপডেট : ০২ মে ২০২৩, ০৭:৫৯ পিএম

দেশে মোট কর্মজীবী মানুষের সংখ্যা বা শ্রমশক্তি ৭৩ দশমিক ৬৯ মিলিয়ন, যার মধ্যে ৪৮ দশমিক ২৫ মিলিয়ন পুরুষ এবং ২৫ দশমিক ৪৪ মিলিয়ন মহিলা।

তিন মাসের শ্রমশক্তি জরিপ প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মোট শ্রমশক্তি বলতে ১৫ বছর বা তার বেশি বয়সী কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা এবং মোট বেকারের সংখ্যাকে বোঝায়। খবর বাসসের।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৩ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ)  শ্রমশক্তি জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

শ্রমশক্তি জরিপ প্রকল্পের প্রকল্প পরিচালক আজিজা রহমান জরিপের ফলাফল সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বিবিএস প্রথমবারের মতো শ্রমশক্তি জরিপের ফলাফল ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশ করছে এবং জিডিপি সংক্রান্ত তথ্যও ত্রৈমাসিক প্রকাশ করবে।

তিনি বলেন, শ্রমশক্তি জরিপ এবং জিডিপি সংক্রান্ত জরিপের ফলাফল অর্থনৈতিক পরিস্থিতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শ্রমশক্তি জরিপের যে ফলাফল এসেছে, তা খুবই প্রত্যাশিত।

পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, জরিপের ফলাফল প্রতি প্রান্তিকে হালনাগাদ করা হবে এবং এটি বিভিন্ন মৌসুমে শ্রমবাজারের অবস্থা সম্পর্কে জানতে সরকারকে সহায়তা করবে।

বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, বিবিএস এখন জাতিসংঘের পরিসংখ্যান সংস্থার নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করায় অতীতের তুলনায় অনেক বেশি সক্রিয় ও স্বচ্ছ হয়েছে।

তিনি বলেন, ‘আমরা শতভাগ স্বচ্ছ এবং এ বিষয়ে মিডিয়ার সমর্থন চাই।’

২০২২ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশের মোট শ্রমশক্তি ছিল ৭২.৮৯ মিলিয়ন যার মধ্যে ৪৭.০৫ মিলিয়ন পুরুষ এবং ২৫.৮৪ মিলিয়ন মহিলা।

সমীক্ষার ফলাফলে দেখা গেছে, আইএলও নির্দেশিকা অনুসারে, ২০২৩ সালের ১ম ত্রৈমাসিকে কর্মে নিযুক্ত দেশের মোট লোকের সংখ্যা ৭১.১০ মিলিয়ন যার মধ্যে ৪৬.৫৪ মিলিয়ন পুরুষ এবং ২৪.৫৬ মিলিয়ন মহিলা।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

২০২৩ সালের প্রথম প্রান্তিকে বেকার মানুষের সংখ্যা ২.৫৯ মিলিয়ন যার মধ্যে ১.৭১ মিলিয়ন পুরুষ এবং ০.৮৮ মিলিয়ন মহিলা। বেকারত্বের হার ৩.৫১ শতাংশ যার মধ্যে ৩.৫৪ শতাংশ পুরুষ এবং ৩.৪৬ শতাংশ মহিলা।

২০২২ সালের ৪র্থ প্রান্তিকে মোট বেকার লোকের সংখ্যা ছিল ২.৩২ মিলিয়ন যার মধ্যে ১.৬৬ মিলিয়ন পুরুষ এবং ০.৬৬ মিলিয়ন মহিলা। 


একাত্তর/আরএ

বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র বড় বাধা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই দালাল কীভাবে মানুষকে ঠকায় তা গ্রামেগঞ্জে গেলে বোঝা যায়। 
বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। যা আগের তুলনায় কিছুটা কম। বুধবার (২৯ মার্চ) পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’-এ এ...
দেশের মোট জনসংখ্যার তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে জানা গেছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৫১৬ জন।এর মধ্যে পুরুষ আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন এবং নারী...
সরকারের ৯৯ শতাংশ তথ্য 'লুকানোর কিছু নেই' বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার (১০ জুন) রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত বিবিএস গ্লোসারি (কনসেপ্টস এন্ড ডেফিশেন)...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর