ঢাকা থেকে বিভিন্ন রুটে ভাড়ার তালিকা প্রকাশ

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৪:০৯ পিএম

দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বিভিন্ন রুটে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণের পর এবার আন্তঃজেলা ও দূরপাল্লার ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা সোমবার (৮ আগস্ট) ওয়েবসাইটে প্রকাশ করেছে বিআরটিএ।

ভাড়ার তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এর আগে শুক্রবার রাতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। ওই দিন রাত ১২টার পর থেকে এখন থেকে ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪  টাকা,  অকটেন ১৩৫  টাকা ও পেট্রল ১৩০ টাকা লিটার দরে বিক্রির ঘোষণা আসে। 

দাম বৃদ্ধির এ ঘোষণায় প্রতি লিটার ডিজেলের ৩৪, কেরোসিনের ৩৪, অকটেনের ৪৬ এবং পেট্রলের ৪৪ টাকা দাম বাড়ে। 

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম বাড়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

পরদিন শনিবার ডিজেলের দাম বৃদ্ধিতে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার ও গণপরিবহন মালিক সমিতি। প্রতি কিলোমিটারে দূর পাল্লায় ৪০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়।  সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা, মিনিবাসে আট টাকার ঘোষণা আসে। 


একাত্তর/এসি

সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ।
সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে অনেক দিনের অভিযোগ, তারা মিটারের চেয়ে বেশি ভাড়া নিয়ে থাকেন। এর বিরুদ্ধে নানা সময়ে পদক্ষেপ নেয়া হলেও কোনটিই কার্যকর হয়নি। এবার সিএনজি অটোচালক মিটারের চেয়ে বেশি...
সম্প্রতি নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিএ, বিটিভি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কোনো বীমা নেই। একই অবস্থা এসব প্রতিষ্ঠানের পুড়ে যাওয়া শতাধিক যানবাহনেরও। বীমা করা...
এবারের ঈদযাত্রার ১৩ দিনে দেশের সড়ক পথে ২৩০ জনের প্রাণহানি হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর