ভাড়া বাড়িয়েছে পাঠাও, আগের ভাড়ায় চলছে ওভাই উবার

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৫:০৭ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ায় রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও মোটরসাইকেলের রাইডে ভাড়া বাড়িয়েছে। রোববার (৭ আগস্ট) থেকে মোটরসাইকেলের ভাড়ায় নতুন নিয়ম কার্যকরও হয়েছে। তবে পাঠাও-এর কার শেয়ারিং সার্ভিসের (পাঠাও কার) ভাড়া বাড়েনি। আগেরও নিয়মেই চলছে। এছাড়া ভাড়া বাড়িয়েছে অনডিমান্ড সার্ভিস ‘ট্রাক লাগবে’। এদিকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার আগের ভাড়াতেই চলছে। উবারের ভাড়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

ভাড়ার বিষয়ে জানতে চাইলে উবারের মুখপাত্র গণমাধ্যমকে বলেন, আমরা ক্রমাগত বাজার পর্যবেক্ষণ করছি। আমাদের যাত্রী ও চালকদের ওপর সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যায়ন করছি। এগুলো যথাযথ বিবেচনা করার পর আমরা মূল্য নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

মোটরবাইক ট্রিপের ভাড়া বাড়িয়েছে পাঠাও। এতে পাঠাও বাইকের ভাড়া গড়ে ১৬-১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ঢাকায় পাঠাও-এর মোটরসাইকেল শেয়ারিংয়ে প্রতি কিলোমিটারে ভাড়া ১২ থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হয়েছে। তবে বেজ ফেয়ার (ভিত্তিমূল্য) ২৫ টাকা, পার মিনিট চার্জ ৫০ পয়সা, ইন্স্যুরেন্স ফি ১ টাকা অপরিবর্তিত থাকছে। সর্বনিম্ন ভাড়া ৩০ থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা। অন্যদিকে  চট্টগ্রামে প্রতি কিলোমিটারে ভাড়া ১০ থেকে বাড়িয়ে সাড়ে ১২ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩০ থেকে বেড়ে হয়েছে ৪০ টাকা। অন্যান্য ফি অপরিবর্তিত আছে। আর সিলেটে প্রতি কিলোমিটারে ভাড়া সাড়ে ৬ থেকে বাড়িয়ে সাড়ে ৮ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩০ থেকে বেড়ে হয়েছে ৩৫ টাকা।

পাঠাও-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফাহিম আহমেদ জানান, জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচও বাড়ে। তাই পাঠাও-এর বাইক শেয়ারিং সার্ভিসের ভাড়া বেড়েছে। সরকারি নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে পাঠাও প্ল্যাটফর্মের সেবাদাতা ও সেবাগ্রহীতা সবার সহযোগিতা প্রত্যাশা করে।

অনডিমান্ড সার্ভিস ট্রাক লাগবে (ট্রাক, পিকআপ বা কাভার্ড ভ্যান) সূত্রে জানা গেছে, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে মার্কেট রেটের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়িয়েছে ট্রাক লাগবে। ওই সূত্র জানায়, ভাড়া না বাড়িয়ে তো কোনও উপায় নেই। জ্বালানির দাম যেভাবে বেড়েছে তাতে ভাড়া না বাড়ালে সার্ভিস চালু রাখা সম্ভব হতো না।

'ওভাই' তাদের সিএনজি চালিত যানের ভাড়া বাড়াবে না বলে জানিয়েছে। এটাকে তারা সুযোগ হিসেবে দেখছে। এই সুযোগটা তারা তাদের ব্যবসার প্রসারে কাজে লাগাবে বলে মনে করছে। এছাড়া প্রতিষ্ঠানটির কার সার্ভিসের ভাড়া কিছুটা বাড়তে পারে।


একাত্তর/এসএ

স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। শান্ত ও অশান্ত-উভয় ধরনের নৌরুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক আলাদা ভাড়ার হার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
রাইড শেয়ারিং অ্যাপ উবার ও পাঠাওয়ের বিরুদ্ধে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আসছে বিজয় দিবস থেকে ঘুরবে মেট্রোরেলের চাকা। তবে বহুল কাঙ্ক্ষিত এই গণপরিবহনের জন্য ভাড়া ঠিক করা হয়েছে, তাতে মোটেও খুশি নন নগরবাসী। তাদের সোজা কথা, যে ভাড়া ঠিক করা হয়েছে, তাতে মেট্রোরেল...
জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও, এখনই ট্রেনের ভাড়া বাড়ানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।শনিবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন শেষে তিনি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর