উবার-পাঠাওয়ের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পিএম

রাইড শেয়ারিং অ্যাপ উবার ও পাঠাওয়ের বিরুদ্ধে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আহমেদ এ নোটিশ পাঠান।

ভারতে উবার ইন্ডিয়া সিস্টেম প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহী ও বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল এবং পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদকে এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, রাইড শেয়ারিং বিধিমালা-২০১৭ লঙ্ঘন করে রাইড শেয়ারিং কোম্পানিগুলো এ পর্যন্ত হাতিয়ে নিয়েছে অন্তত ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা। মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত দেড় লাখ পরিবহন অনলাইন অ্যাপের মাধ্যমে উবার ও পাঠাওতে সংযুক্ত রয়েছে। যারা মূলত যাত্রী ও পণ্য পরিবহন, খাবার ডেলিভারি করে থাকে।

নোটিশে বলা হয়েছে, রাইড শেয়ারিং বিধিমালায় কোনো নির্দেশনা না থাকলেও কোম্পানি দুটি প্রতারণা করে পরিবহন ব্যবসায়ীদের আয়ের ওপর ২৫ থেকে ৩০ শতাংশ কমিশন অ্যাডভান্স প্ল্যাটফর্ম ফি, সার্ভিস চার্জ, বুকিং ফি ও ট্যাক্স নিয়ে থাকে।

নোটিশে আরো বলা হয়েছে, একজন গাড়িচালক যদি তিন হাজার টাকা একদিনে আয় করেন, সেখান থেকে শেয়ারিং কোম্পানি অন্তত এক হাজার টাকা বিভিন্ন খাত দেখিয়ে কেটে নিচ্ছে। এভাবে বিগত আট বছরে তারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তাই এই দুই রাইডশেয়ারিং কোম্পানির বেআইনি কর্মকাণ্ড সম্পর্কে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানানো হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।

উবার ২০১৬ সালের ২২ নভেম্বর এবং পাঠাও ২০১৭ সালের ১ নভেম্বর বাংলাদেশে অনলাইন অ্যাপের মাধ্যমে রাইডশেয়ারিং ব্যবসা চালু করে।

কেএসএইচ
ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।
এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত, ব্যাংক একাউন্টসহ সমস্ত সম্পত্তি জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
অযৌক্তিক, অতিরিক্ত খরচ কমিয়ে সরকার ঘোষিত হজ প্যাকেজ পুননির্ধারণ করতে বাংলাদেশ ও সৌদি আরবসরকারসহ বিভিন্ন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ও সরকার প্রধানের কাছে উকিল নোটিশ পাঠানো হয়েছে।নোটিশটি পাঠিয়েছেন...
জ্বালানি তেলের দাম বাড়ায় রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও মোটরসাইকেলের রাইডে ভাড়া বাড়িয়েছে। রোববার (৭ আগস্ট) থেকে মোটরসাইকেলের ভাড়ায় নতুন নিয়ম কার্যকরও হয়েছে। তবে পাঠাও-এর কার শেয়ারিং সার্ভিসের (পাঠাও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর