‘নতুন সময়সূচির কারণে বিদ্যুৎ ব্যবহারে ভারসাম্য আসবে’

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৫:৩০ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অফিসের সময়সূচি এগিয়ে আনায় সকালের দিকে বিদ্যুতের চাহিদা বাড়ছে। বিদ্যুৎ ব্যবহারের পিক-আওয়ার দিনের বেলায় চলে এলে ভারসাম্য আসবে।

বুধবার (২৪ আগস্ট) নতুন অফিস সূচির প্রথম দিন সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, আগে সকাল ১০টা থেকে বিদ্যুতের চাহিদা বাড়তো। এখন এটি আরও এগিয়ে আসবে। তিনি আরও বলেন, এ মুহূর্তে ডেসকোর চাহিদা প্রায় এক হাজারের মেগাওয়াটের ওপরে চলে গেছে। স্বাভাবিক সময়ে ঢাকার চাহিদা থাকে দুপুরে, কিন্তু নতুন অফিস সূচির কারণে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি যে— সন্ধ্যা থেকে পিক-আওয়ারটা যদি দিনের বেলায় চলে আসে, তা হলে একটা ব্যালেন্স করতে পারব সন্ধ্যা এবং দিনের বেলা।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী একটা সপ্তাহ আমরা দেখি— যদি এটা কার্যকর হয়। তা হলে অন্তত বিদ্যুতের ব্যালেন্সটা ঠিক করতে পারব।

প্রসঙ্গত, বিদ্যুৎ সাশ্রয়ে আজ বুধবার (২৩ আগস্ট) থেকে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলছে।


একাত্তর/এআর

চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে সব...
বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসমূহের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর