তিস্তা চুক্তি দ্রুত শেষ করতে প্রচেষ্টা চালাবে দিল্লি

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১০:২৯ এএম

বহুল আলোচিত তিস্তা পানি বণ্টন চুক্তি শিগগিরই শেষ করতে ভারত সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত ৩৮তম মন্ত্রী পর্যায়ের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল বিষয়টি উত্থাপন করলে এ আশ্বাস দেয়া হয়। খবর বাসসের।

দীর্ঘ দিনের ব্যবধানের পর আগামী মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে বাংলাদেশ-ভারত জেআরসি বৈঠক অনুষ্ঠিত হল।

এখানে সুষমা স্বরাজ ভবনে অনুষ্ঠিত বৈঠকে অভিন্ন নদ-নদীর পানি বণ্টন চুক্তির খসড়া কাঠামো প্রস্তুতির জন্য আরো কিছু অভিন্ন নদীর ডেটা ও তথ্য আদান-প্রদানের জন্য উভয় পক্ষ সম্মত হয়েছেন।

উভয় পক্ষই গঙ্গার পানি বণ্টন চুক্তি, ১৯৯৬ -এর বিধানের অধীনে বাংলাদেশের প্রাপ্ত জলের সর্বোত্তম ব্যবহারের জন্য সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করতে সম্মত হয়েছে। আজ সন্ধ্যায় এখানে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে কুশিয়ারা নদীর অভিন্ন অংশ থেকে জল প্রত্যাহারের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও ভারতীয় পক্ষ আশ্বস্ত করেছেন যে, বিষয়টি তাদের সক্রিয় বিবেচনায় রয়েছে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহেদ ফারুক প্রতিনিধি দলে নেতৃত্ব দেন, মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

image


আরও পড়ুন: শতাধিক সমর্থক নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সোহেল তাজ

ভারতের জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন জলসম্পদ সচিব পঙ্কজ কুমার।

আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের অভিন্ন নদ-নদী বিশেষ করে গঙ্গা, তিস্তা, মনু, মুহুরি, খোয়াই, গোমতী, ধরলা, দুধকুমার এবং কুশিয়ারা সংক্রান্ত সমস্ত সমস্যা নিয়ে আলোচনা হয়।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর