ইভিএম দিয়ে জালিয়াতির সুযোগ রয়েছে: সুজন

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৯:২১ পিএম

ইভিএম- অত্যাধুনিক প্রযুক্তি হলেও এটি দিয়ে জালিয়াতির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

সে সঙ্গে ইভিএম ওভার রাইট করার ক্ষমতা ও অডিট কার্ডের মাধ্যমে জালিয়াতির সুযোগসহ ৯টি কারিগরী ক্রুটির কথা জানিয়েছে এই সংগঠনটি। 

সুজন বলছে, এসব ত্রুটি দূর না করে ১৫০ আসনে ইভিএম ব্যবহার করা নিয়ে ইসির সিদ্ধান্ত  একটি রাজনৈতিক দলকে সুবিধা দেয়ার জন্য হতে পারে। 

এছাড়া ইসির সংলাপে বেশিরভাগ দলের মতামতকে গুরুত্ব না দিয়ে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলেও মনে করে সুজন। 

জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি পর্যালোচনার জন্য রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছে নির্বাচন কমিশন। 

সেই সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ চারটি দল ছাড়া বাকি ২৩টি দল ইভিএমের বিপক্ষে তাদের অবস্থান জানায়। এরপরই ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের কথা জানায় ইসি।

রোববার জাতীয় প্রেসক্লাবের সুজন আয়োজিত ‘জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের উপযোগিতা’ শীর্ষক আলোচনা সভায় ভোট গ্রহণে মেশিনটির ৯টি ক্রুটি বিচ্যুতি তুলে ধরা হয়। 

image


এ সময় ইভিএমের কারিগরি দিক পর্যালোচনা ও নির্বাচনে এর প্রভাব বিষয়ে প্রবন্ধ পড়ে শোনান প্রযুক্তিবিদ ও গবেষক ফয়েজ আহমদ তৈয়্যব। 

এতে ইভিএমের চ্যালেঞ্জ, অভিযোগ এবং সমস্যা সংক্রান্ত নয়টি বিষয় তুলে ধরে তিনি বলেন, এ যন্ত্রে ইন্টিগ্রেটেড রেজাল্ট তৈরির সুযোগ নেই। ভোট ডিজিটালি হলেও ফল তৈরি হয় ম্যানুয়ালি।

সভায় বদিউল আলম মজুমদার বলেন, কমিশন বলছে ইভিএমে কেউ কারসাজি করা যাবে না। তবে এটা সুস্পষ্ট নির্বাচনের কমিশনের কেউ চাইলেই এটা নিয়ন্ত্রণ করতে পারে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিরোধীতার পরও এভিএম ব্যবহারে ইসির সিদ্ধান্ত কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা দেয়ার জন্য হতে পারে।

বদিউল আলম বলেন, কথার কথা- ১৫০টি আসনে ইভিএমে ভোট হলো। একটি দলকে তারা ১৪০টি আসন দিয়ে দিলো। পেপারে লিখিত না থাকলে এটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। 

image


তিনি আরো বলেন, কুমিল্লায় এভাবেই হয়েছে। যাচাই-বাছাই করার আর কোনো সুযোগ নেই। আমাদের কমিশনার যেন দেখতেও পান না, শুনতেও পান না। এর মানে তারা অন্ধ ও কালা। তারা কী উদ্দেশে ইভিএম করছে, তা আমাদের কাছে বোধগম্য নয়।

ইভিএম ক্রয়ে বিপুল অর্থের ব্যয়ের বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে পারে মন্তব্য করেন সুজন সম্পাদক। তিনি বলেন, ‘ইভিএম ক্রয়ে হাফ বিলিয়ন ডলার ব্যয় প্রশ্নবিদ্ধ হতে পারে।

সুজন বলছে, বাংলাদেশে এখনো নিখুঁত এনআইডি এবং বায়োমেট্রিক তথ্যশালা তৈরি হয়নি। একটি কেন্দ্রের সব বুথের মাস্টার ডেটাবেসও নেই। 

এছাড়া কর্মকর্তাদের মেশিন ওভাররাইট করার ক্ষমতা দেয়াসহ কারিগরি ত্রুটিগুলো দূর না করে ইভিএম ব্যবহার করা হলে নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে।

প্রযুক্তিবিদ ফয়েজ বলেন, ইভিএম মেশিন হ্যাং ও বায়োমেট্রিক শণাক্তে ত্রুটির জন্য বুথে দীর্ঘ লাইন তৈরি হয়। বুথে মাস্টার ডাটাবেজ না থাকায় অন্য ইভিএমে ভোট দেয়া যায় না। 

image


আরও পড়ুন: একজনের ২৯ বই, অবশেষে বাতিল হলো সেই তালিকা

কর্মকর্তাদের ইভিএম ওভার রাইট করার ক্ষমতার সমালোচনা করে তিনি বলেন, ১৫ শতাংশ ক্ষেত্রে ভোটার অনুপস্থিত থাকলেও নির্বাচিত কর্মকর্তারা ওভার রাইট ক্ষমতা ব্যবহার করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। এটা অনধিকার চর্চা। ইন্টারনেট সংযুক্ত না থাকলেও ইভিএম হ্যাক করা সম্ভব এই দাবিটিও সত্য নয়।

সভায় ডিজিটাল অডিট ট্রেইলের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তোলা হয়। ইভিএমের কারিগরি ত্রুটি ও ম্যান্যুয়াল ফলাফলের অসঙ্গতিগুলোরও সমালোচনা করেন বক্তারা।


একাত্তর/এসি

‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর