ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না: দীপু মনি

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৮:২০ পিএম

দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক মতবিনিয়ম সভায় তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, চলমান বৈশ্বিক সংকট কেটে গেলে সরকারি অফিসের সময় আবার পরিবর্তন করা হবে। ২০২৩ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার কথা থাকলেও বর্তমান পরিস্থিতে সেটি এখন থেকে কার্যকর করা হয়েছে।

স্কুল-কলেজের ছুটি শুক্রবার-শনিবার করার বিষয়ে তিনি বলেন, অনেক কর্মজীবী অভিভাবক বৃহস্পতিবার বাসায় না থাকায় শিক্ষার্থীর ছুটি কাজে আসে না। তাই বৃহস্পতিবার প্রস্তাবনা বাতিল করে শুক্রবার-শনিবার করা হয়েছে।

হলিক্রসের শিক্ষার্থীর আত্নহত্যার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি এখনও স্পষ্ট নয়। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে পরিষ্কার হবে। ওই শিক্ষার্থী তিন বিষয়ে ফেল করায় পরিবার ও সামাজিকভাবে চাপের কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা কমাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিংয়ের জন্য অন্তত দুই জন শিক্ষককে অভিজ্ঞ করা হবে। এই লক্ষ্যে সারাদেশের দুই লাখের মতো শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


একাত্তর/এসএ

কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, সার্ভিস সেন্টার ও তিনটি প্লাটফর্মের সূচনায় ফলপ্রসূ হয়েছে চীন সফর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন...
শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ও জনবল সংকট দূরীকরণে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের মহাপরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক...
দেশের শিক্ষা খাতের আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে ১৮০ দিনের বিশেষ অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর