মানসম্পন্ন ওষুধের ব্যবহার নিশ্চিত করতে সরকার সচেষ্ট: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১০:১০ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জনস্বাস্থ্যের নিরাপত্তায় মানসম্পন্ন ওষুধের ব্যবহার নিশ্চিত করতে সরকার সবসময় সচেষ্ট রয়েছে।

তিনি সোমবার (২৯ আগস্ট) সংসদে জাতীয় পার্টির সংসদ সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে বলেন, নকল-ভেজাল, আনরেজিস্টার্ড ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ এবং বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পর্যায়ের কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিয়মিত ওষুধের দোকান পরিদর্শন ও তদারকি করছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন। এটি একটি চলমান প্রক্রিয়া।

তিনি বিএনপির সদস্য হারুনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, গত ১৪ বছরে দেশে স্বাস্থ্য  সেবা খাতের ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশ থেকে প্রতিবেশী ভারতে চিকিৎসার জন্য এখন খুব বেশি লোক যায় না।

আরও পড়ুন: সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল সংসদে উত্থাপন

বিএনপির আমলে স্বাস্থ্যসেবা খাতে কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা (বিএনপি) কিছুই তৈরি করেননি। গত ১৫ বছরে এ খাতে যে উন্নয়ন হয়েছে তাতে দেশের মানুষের গড় আয়ু ৭৩ বছর, এমডিজি অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন। আপনাদের সময় একটা পুরস্কারের মুখও কেউ দেখে নাই। সেটা ভুলে গেলে চলবে না।


একাত্তর/আরএ

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের...
হাসপাতালে দালাল চক্রের প্ররোচনায় প্রসূতি মায়েদের অযথা সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে না দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে...
সরকারের বারো আনা বা বডড়ো সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।...
ডেঙ্গু প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর