'গণমাধ্যমকর্মী বিল' পরীক্ষায় সময় বাড়লো আরও ৬০ দিন

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১০:০১ পিএম

সংসদে উত্থাপিত ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ পরীক্ষা করার জন্য আরও ৬০ দিন সময় নিলো সংসদীয় কমিটি।

মঙ্গলবার (৩০ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বিলটি পরীক্ষার জন্য ৬০ কার্যদিবসের সময় চান। পরে স্পিকার তার প্রস্তাবটি ভোটে দিলে সংসদ তাতে অনুমোদন দেয়। 

এর আগে, গত ২৮ মার্চ আলোচিত খসড়া এই আইনটি সংসদে তোলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। পরে বিলটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। 

সংসদে উত্থাপিত বিলে বলা হয়েছে, কেনো গণমাধ্যমকর্মীর বেতনকাল এক মাসের অধিক হবে না। পরবর্তী মাসের সাত কর্মদিনের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। এই বিলে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের ন্যূনতম ওয়েজ বোর্ড প্রতি পাঁচ বছর পর পর গঠন হবে। 

ওয়েজ বোর্ড সংবাদপত্র, সংবাদ সংস্থা, বেসরকারি টেলিভিশন, বেতার ও নিবন্ধিত অনলাইন মাধ্যমের জন্য প্রয়োজনে পৃথক পৃথক বেতন কাঠামো নির্ধারণ করবে। 

আগে শুধু সংবাদপত্র ও সংবাদ সংস্থার জন্য এই ওয়েজ বোর্ড গঠন করা হতো। বিলে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীকে সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করতে হবে। এর বেশি কাজ করাতে চাইলে অধিকাল (ওভার টাইম) ভাতা দিতে হবে। 

আগে গণমাধ্যম কর্মীরা চলতেন ‘দ্য নিউজপেপার এমপ্লয়িজ (চাকরির শর্তাবলী) আইন ১৯৭৪'-এর আওতায়। এর সঙ্গে শ্রম আইনের কিছু বিষয় সাংঘর্ষিক হচ্ছিল। পরে সাংবাদিকদের শ্রম আইনের আওতায় নিয়ে যাওয়া হয় এবং তাদের শ্রমিক হিসেবে সংজ্ঞায়িত করা হয়। 

এই বিল পাস হলে গণমাধ্যম কর্মীরা আর শ্রমিক থাকবেন না, তাদের গণমাধ্যমকর্মী হিসেবে অভিহিত করা হবে।


একাত্তর/এআর

বিগত সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবদীন।
ঐকমত্য কমিশনে আরও একটি দিন গেছে কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছানো ছাড়াই। সংসদে নারীর আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে আলোচনা হলেও কোনো দলই একমত হতে পারেনি কমিশনের দেয়া প্রস্তাবে।
সরকারি চাকরির শূন্যপদগুলো দ্রুত পূরণের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
চলতি অর্থবছরে শ্রম আদালতে গত অর্থবছরের তুলনায় মামলা দায়ের ও নিষ্পত্তি দুটোই বেড়েছে। মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেড়েছে প্রায় দেড়গুণ।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর