পাচারের অর্থ ফেরত আনতে আলাদা সেল গঠনের নির্দেশ

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৬:১১ পিএম

বিদেশে পাচার অর্থ ফেরত আনতে একটি গবেষণা সেল গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩১ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাসকে গবেষণা সেলটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ২৬ অক্টোবরের মধ্যে এই সেল গঠনের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: বাস ভাড়া পুনর্নির্ধারণে বিকেলে বৈঠক

এর আগে, সুইস ব্যাংকে টাকা পাচারকারীদের বিষয়ে দেওয়া প্রতিবেদনে নাম ও পদবি ছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জমা দেওয়ায় বিএফআইইউ প্রধানকে তলব করে হাইকোর্ট। পরে বিষয়টি নিয়ে তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে উদ্দেশ্য করে আদালত বলেন, একেবারে দায়সারাভাবে প্রতিবেদনটি আদালতে জমা দিয়েছেন। আপনি আজ দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইছেন। আমরা এবার ক্ষমা করছি। কিন্তু ভবিষ্যতের জন্য আপনাদের সতর্ক হতে হবে।

এসময় হাইকোর্ট আরও বলেন, মানি লন্ডারিংয়ের মতো অপরাধ এ দেশ থেকে কমাতেই হবে।


একাত্তর/এআর

দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর